বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিযোগিতায় আসার আহবান প্রধানমন্ত্রীর
|
 |
 |
 |
|
Thu 2 Aug 2012 2:19 AM BdST
|
ঢাকা, ১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিযোগিতামূলক ভূমিকায় আসার আহবান জানিয়েছেন।
বুধবার সকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী এসময় কৃষি উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে গবেষণার পরিধি বাড়াতে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি সরকারের পক্ষ হতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
নবনির্বাচিত শিক্ষকরা এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, গবেষণা ব্যবস্থাসহ সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের বেশকিছু সমস্যার কথাও এ সৌজন্য সাক্ষাতে উঠে আসে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/আরআই_ ২০১৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|