কালভার্ট নির্মাণের দাবিতে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ
|
 |
 |
 |
|
Thu 2 Aug 2012 12:28 AM BdST
|
রংপুর, ১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কালভার্ট নির্মাণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। পরে কালভার্ট নির্মাণের আশ্বাসে পুলিশ তাকে উদ্ধার করে।
ছাত্র প্রতিনিধি, পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ এক বৈঠক বসে দ্রুত কালভার্ট নির্মাণের আশ্বাস দিলে পৌনে ৩টার দিকে অধ্যক্ষকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসের পাশে কলেজ পাড়ায় আধিপত্য নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির সংঘর্ষ হয়।
ছাত্রশিবির নিয়ন্ত্রিত এলাকা এবং ওই রাস্তায় শিবিরকর্মীরা যাতায়াত করে বলে মঙ্গলবার বিকালে কলেজপাড়া থেকে ক্যাম্পাসে আসার একমাত্র রাস্তার ওপরের কালভার্টটি দুষ্কৃতিকারীরা ভেঙে ভেলে। এতে ওই এলাকায় অবস্থানরত কয়েক হাজার শিক্ষার্থীকে প্রায় এক কিলোমিটার ঘুরে ক্যাম্পাসে আসতে হয়।
এরই প্রতিবাদে সকালে কলেজ পাড়ার মসজিদে মাইকিং করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রতিবাদ করে। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দিয়ে তারা সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টার দিকে কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দেয়। এতে কোনো সমাধান না হওয়ায় তারা আবার বেলা ১২টার থেকে অধ্যক্ষের অফিসের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।
এসময় ঘটনাস্থলে পুলিশের এএসপি জাকির হাসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন, ওসি তদন্তসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বেলা পৌনে ৩টার দিকে পুলিশ, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ এক বৈঠকে বসে। বৈঠকে অধ্যক্ষ দ্রুত কালভার্ট নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোকছেদ আলী কালভার্ট নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।
এদিকে, কারমাইকেল কলেজ ক্যাম্পাসে এইচএসসি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে তিন ছাত্র আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৮২৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|