Real-time News Network

জাবি ডিন নির্বাচন বৃহস্পতিবার, সক্রিয় এনামুলপন্থীরা

Wed 1 Aug 2012 9:37 PM BdST

rtnnআলী হোসাইন, জাবি প্রতিনিধি

জাবি, ১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আগামী কাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন হবে। এতে সম্মিলিত শিক্ষক পরিষদ ও পদত্যাগী ভিসি শরীফ এনামুলপন্থী শিক্ষকরা ভিন্ন ভিন্ন ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন ঘিরে সগরম ক্যাম্পাস।

এদিকে, আধিপত্য ধরে রাখতে পদত্যাগী ভিসি শরীফ এনামুল কবীর বিভিন্নভাবে কনিষ্ঠ শিক্ষকদের চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে।

এবার ডিন নির্বাচনে সমাজবিজ্ঞান অনুষদের বর্তমান ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করিম লড়ছেন। শিক্ষক মহলে তার জনপ্রিয়তা রয়েছে। এই অনুষদে তার বিপরীতে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত শরীফ এনামুলপন্থী অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমির হোসেন।

কলা ও মানবিক অনুষদে প্রত্নতত্ত্ব বিভাগের সৈয়দ কামরুল আহসান টিটো এবং ইংরেজি বিভাগের আহমেদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শিক্ষক সমাজে উভয়েরই ক্লিন ইমেজ রয়েছে।

জীব বিজ্ঞান অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শরীফপন্থী আবুল খায়ের দাঁড়িয়েছেন, যার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে জামায়াতকে পৃষ্ঠপোষকতাসহ ছাত্র কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ রয়েছে। তার বিপরীতে ফার্মেসি বিভাগের সোহেল রানার জনপ্রিয়তা শিক্ষক মহলে প্রকাশ্য।

গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের অজিত কুমার মজুমদার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন একই সাথে দুটি হল খালেদা জিয়া ও শেখ হাসিনা হলের প্রভোস্টের পদ আঁকড়ে থাকা পদার্থ বিজ্ঞান বিভাগের আবুল হোসেন। যিনি অধ্যাপক শরীফ সমর্থিত।

ভিসি প্যানেল নির্বাচনের পর ডিন নির্বাচনে আবারও সক্রিয় ভিসি থেকে অপসারিত আলোচিত শরীফ এনামুল ও তার অনুসারি শিক্ষকরা। ভিসি প্যানেল নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েও দায়িত্ব না পাওয়ায় বর্তমান ভিসিকে কোণঠাসা করে রাখতেই তাদের এই কৌশল বলে জানা গেছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টার জোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক শরীফ এনামুল কবীর। দায়িত্ব গ্রহণের তিন বছরের মাথায় বিশ্ববিদ্যালয়ে দলীয় ও অঞ্চলভিত্তিক সম্পর্কের মাধ্যমে নিয়োগ দেন প্রায় দুইশ’ শিক্ষক।

একই সাথে ছাত্রলীগের গ্রুপিং, ছাত্র হত্যা ও জীব বৈচিত্র ধ্বংসসহ নানা অনিয়ম হয় তার আমলে। অধ্যাপক শরীফের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনের মাথায় মে মাসে পদ ছাড়তে বাধ্য হন তিনি।

আসন্ন ডিন নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত নিজ বাসায় শিক্ষকদের ডাকছেন। এছাড়া ফোন করা, চায়ের আমন্ত্রণসহ বিভিন্ন বিভাগে তিনি মিটিং করছেন বলে জানা গেছে।

এছাড়া সম্প্রতি রাষ্ট্রপতি জিল্লুর রহমান শরীফ এনামুলকে পিএসসি সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তবে তিনি ডিন নির্বাচনে পছন্দের শিক্ষকদের জয়ী করতে এখনো তার দায়িত্বে যোগদান করেননি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৫৩৬ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর