পুলিশের লাঠিচার্জে পাবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৫
|
 |
 |
 |
|
Wed 1 Aug 2012 8:24 PM BdST
|
পাবনা, ১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসির অপসারণের দাবিতে বুধবার সকালে বিক্ষোভ চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ৫ শিক্ষার্থী।
এ সময় অপর ৫ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, নয় দফা দাবি বাস্তবায়ন না করায় বুধবার সকল ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে শহরের মুজাহিদ ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৫ জন আহত হন।
পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলায় ৫ ছাত্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্ররা হচ্ছেন- বাকি বিল্লাহ, জিতু, মাহাদী, খালেক ও সজিব।
সদর থানার ওসি আফজাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরসহ শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৪২২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|