Real-time News Network

ভারতে ভয়াবহ বিদ্যুত বিপর্যয়ে ৮ রাজ্য অন্ধকারে

Mon 30 Jul 2012 11:47 PM BdST

rtnn বিশ্ব ডেস্ক, ৩০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বড় ধরনের বিদ্যুত বিপর্যয়ের পর ভারতের আটটি রাজ্যে কমপক্ষে ৩০ কোটি মানুষ চরম বিদ্যুত সংকটে পড়েছে। রাজধানী দিল্লিসহ পুরো উত্তরাঞ্চলের মানুষ এই বিদ্যুত সংকটের শিকার হয়েছে।

রোববার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে উত্তরাঞ্চলীয় জাতীয় গ্রিড লাইনে সরবরাহ বন্ধ হয়ে যায়।

এতে পাঞ্জাব, হারিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্যে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

এ ঘটনায় রাজধানী দিল্লির মেট্রো রেল সার্ভিস অচল হয়ে পড়ে। সেই সাথে বিভিন্ন শহরের সাথে রেল যোগযোগ বন্ধ হয়ে যায় এবং হাসপাতালগুলো অন্ধকার হয়ে যায়। এছাড়া ট্রাফিক সিগনাল ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে এবং জল পরিশোধন ব্যবস্থাও কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ সঠিকভাবে জানাতে না পারলেও ইতিমধ্যে এসব রাজ্যের ৬০ ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুতমন্ত্রী সুশীল কুমার শিন্দে।

তিনি বলেন, বাকি জায়গাগুলোতে দ্রুত বিদ্যুত ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ধারণা করা হচ্ছে, রাজ্যগুলো জাতীয় গ্রিডলাইন থেকে অননুমোদিতভাবে অতিরিক্ত বিদ্যুত নেয়ার ফলেই এই বিদ্যুত বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

বিদ্যুতমন্ত্রী বলেন, এই বিপর্যয়ের কারণ তদন্ত করতে একটি কিমিটি গঠন করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/এসআই_ ১৭৪২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল