Real-time News Network

জাবি শিক্ষার্থীকে মারধর, ৫টি বাস আটক

Mon 30 Jul 2012 2:14 AM BdST

rtnnজাবি, ২৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- তুচ্ছ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হানিফ পরিবহনের ড্রাইভার ও হেলপার বেদম প্রহার করেছে। রোববার বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম শহীদুল ইসলাম রাজু। তিনি ফার্মেসি বিভাগের ৩৮তম ব্যাচের আবাসিক ছাত্র। গুরুতর অবস্থায় তাকে ধানমন্ডির মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হানিফ পরিবহনের পাঁচটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে গেছে। জানা গেছে, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী উঠানোকে কেন্দ্র করে ওই পরিবহনের হেলপার ও ড্রাইভারের সাথে শহীদুলের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে পরিবহনটি হেমায়তপুর পৌঁছলে ড্রাইভার ও হেলপার শহীদুলকে বাস থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় বাইরে থেকে আরও ৬/৭ জন তাকে প্রহার করে।

এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তার মাথায় দুটি সেলাই ও চোখের নিচে একটি সেলাই দেওয়া হয়েছে বলে তার সহপাঠীরা জানিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হানিফ পরিবহনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করতে রাজি হয়েছে। আহত শিক্ষার্থী সুস্থ হলে এ ঘটনার সমাধান করা হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এমআই_ ২০১৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর