রুয়েটে ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর
|
 |
 |
 |
|
Sun 29 Jul 2012 11:10 PM BdST
|
রুয়েট, ২৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
রোববার ভর্তি সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রুয়েট ভিসি অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বলা হয়, কোন বড় ধরনের প্রতিবন্ধকতা না থাকলে আগামী ১৭ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি ফরম বিতরণ এবং গ্রহণসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসমূহ পরবর্তীতে জানানো হবে।
সভায় রুয়েট প্রো-ভিসি অধ্যাপক ড. মো. মর্তুজা আলী, সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার প্রকৌশলী আবুল বাসার ও ভারপ্রাপ্ত কন্ট্রোলার তৌহিদ আরিফ খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এমআই_ ১৭০৮ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|