Real-time News Network

কেনিয়ায় ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে হত্যা

Sat 28 Jul 2012 8:33 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ২৮ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কেনিয়ায় ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিসেস ওগলা ফনসেকাকে হত্যা করা হয়েছে।
নাইরোবির পুলিশ প্রধান এ্যান্থনি কিবুছির ধারণা, ওই রাষ্ট্রদূতকে শ্বাসরোধ করা হয়েছে। তাঁর মৃতদেহ বিছানায় পড়ে ছিল।

ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, মিসেস ওগলা ফনসেকা কেনিয়ার পাশাপাশি তাঞ্জানিয়া, উগান্ডা ও রুয়ান্ডার সঙ্গে তার দেশের কূটনেতিক সম্পর্কের বিষয়টিও দেখাশোনা করতেন।

এর আগে কেনিয়ায় ভেনিজুয়েলার সাবেক রাষ্ট্রদূত জেরারডো ক্যারিলো সিলভার বিরুদ্ধে তার বাসভবনের তিন কাজের ছেলে পুলিশের কাছে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করার পর তিনি নাইরোবি ত্যাগ করেন।

এরপর ১৫ জুলাই থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নেন ওগলা ফনসেকা। তিনি সাবেক রাষ্ট্রদূতের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে অভিযোগকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ভেনিজুয়েলা সরকার রাষ্ট্রদূত ওগলা ফনসেকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছে, তিনি ছিলেন মেধাবী এবং প্রতিশ্রুতিশীল একজন কূটনৈতিক।

ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আরো বলা হয়েছে, যে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সরকার বিশ্বাস করে কেনিয়া এই রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তি দেবে।

নাইরোবির পুলিশ প্রধান এ্যান্থনি কিবুছি বলেছেন, ইতোমধ্যে এ তদন্ত শুরু হয়েছে এবং ওই দূতাবাসের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৪৩৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আফ্রিকা)

মিশরের প্রধান মুফতি অবমাননাকর চলচ্চিত্র মানবতার বিরুদ্ধে আঘাত

হোসনে মোবারক কখনই হৃদরোগে আক্রান্ত হননি

লিবিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানে হত ৪

‘ক্ষুধার্ত তাই কাজে যোগ দিয়েছি’

ক্লোজারের মত শার্লির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

লিবিয়ায় মন্ত্রী, নিরাপত্তা প্রধান বরখাস্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকরা কাজে ফিরছে না

অর্থনৈতিক যুদ্ধে মিশর

মিশরে কপ্টিক-মুসলিম সংঘাত, উত্তেজনা

মুস্তাফা আবু শাকুর লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের প্রধানমন্ত্রীর বিয়ে থামিয়ে দিল আদালত

ইনোসেন্স অব মুসলিমে ইসলামকে ক্যান্সারের সাথে তুলনা

সোমালি প্রেসিডেন্টের উপর বোমা হামলা

সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট

গাদ্দাফি বিরোধীদের নির্যাতন করেছিল যুক্তরাষ্ট্র

গাদ্দাফির গোয়েন্দা প্রধান সেনুসিকে লিবিয়ার কাছে ফেরত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের একাংশ মুক্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের অব্যাহতি

মিশরের ৭০ আর্মি জেনারেলকে বাধ্যতামূলক অবসর

৪২ বছর পর মিশরে হিজাব পরে ক্যামেরার সামনে নারী