Real-time News Network

ঘানা প্রেসিডেন্ট আটার রহস্যজনক মৃত্যু

Wed 25 Jul 2012 6:56 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ২৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঘানার প্রেসিডেন্ট জন আটা মিলস (৬৮) আর নেই। রাজধানী আক্রার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

জন আটা মিলস ২০০৯ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রীয় এক বিবৃতিতে জন আটা মিলস ‘শ্বাসনালীর ক্যান্সারে’ আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন দাবি করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। এতে জনমনে তার মৃত্যু নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। কারণ এরআগে জন আটা ক্যান্সারে আক্রান্ত এমন কখনো শোনা যায়নি।

মৃত্যুর পর তার সরকারের ভাইস-প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে রাজধানীতে শোক ও লাশের শেষকৃত্য অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে- গণতান্ত্রিক ঘানার প্রেসিডেন্ট জন আটা মিলস হঠাৎ এবং অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন।’

এতে আরও বলা হয়, অসুস্থ হওয়ার পর রাজধানী আক্রার একটি হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার বিকেলে জন আটা মিলস মারা যান।

রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্টের অসুস্থতা এবং মৃত্যু নিয়ে এমন রহস্যজনক ঘোষণায় জনমনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অবশ্য এ বিতর্ক নিয়ে সরকারি কোনো দপ্তর থেকে মন্তব্য করা হয়নি।

তবে বিবিসি প্রতিবেদক জানিয়েছেন, প্রেসিডেন্ট আটা সব সময় সুস্থ ছিলেন এবং আগামী ডিসেম্বরে দেশটির পরবর্তী গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রেসিডেন্টের এক উপদেষ্টার বরাত দিয়ে বিবিসি জানায়, জন আটা সোমবার বিকেলে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে স্বাস্থ্যের আরও অবনতি হয়। অবশ্য সম্প্রতি তিনি আমেরিকায় স্বাস্থ্য পরীক্ষা করে দেশে ফিরেছেন। তখন তার এ ধরনের ক্যান্সারের কথা শোনা যায়নি।

এলিজাবেথ ওহেনি, সাংবাদিক ও সরকারের সাবেক সদস্য জানান, ‘তিনি কোনোভাবেই মৃত্যুর খবর বিশ্বাস করেননি। কারণ এরআগেও তার মৃত্যু নিয়ে একাধিকবার মিথ্যা প্রতিবেদন হয়েছে। অথচ তিনি দিব্যি বেঁছে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিগত তিন-চার বছরে কমপক্ষে দুইবার জন আটার মৃত্যুর গুজব রটেছে। তবে সব গুজব শেষে তিনি ঠিকই সুস্থ শরীরে হাজির হয়েছেন।’

এদিকে, ঘানার প্রেসিডেন্টের মৃত্যুর খবরে প্রতিবেশী লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ শোক প্রকাশ করেছেন। তবে তিনিও এই মৃত্যু নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

শোকবার্তায় সারলিফ বলেন, ‘আফ্রিকার জাতীয় ঐক্যে জন আটার অবদান অস্বীকার্য। আঞ্চলিক বৈঠকগুলোতে আফ্রিকান জাতিগত ঐক্যের ব্যাপারে তিনি সব সময় শক্ত ভূমিকা নিতেন।’

এছাড়া হোয়াইট হাউস থেকে পাঠানো বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জন আটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এতে তিনি ঘানাবাসীর মানবাধিকার প্রশ্নে আটার অবস্থান এবং নেতৃত্বের প্রশংসা করেছেন।

এদিকে, ভাইস-প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা জন আটার মৃত্যুর ঘণ্টা দেড়েক পরে নিজে ক্ষমতা নিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং সংবিধান অনুযায়ী সংসদের জরুরি অধিবেশন ডেকেছেন। তিনি ডিসেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

ঘানার সামরিক শাসনামল ১৯৯৭ সাল থেকে ২০০১ সালের জানুয়ারি পর্যন্ত জন আটা মিলস দেশটির ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে নিউ প্যাটট্রিওটিক পার্টি, নানা আকুফো-আদো দলের প্রার্থীদের বিপক্ষে অল্প ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতাসীন হন।

এরপর তিনি জন কুফরের আমলে পাস করা চার বছর মেয়াদী সংসদকে দুই বছর করেন। তার শাসনামলে ঘানা বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ১২৫৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আফ্রিকা)

মিশরের প্রধান মুফতি অবমাননাকর চলচ্চিত্র মানবতার বিরুদ্ধে আঘাত

হোসনে মোবারক কখনই হৃদরোগে আক্রান্ত হননি

লিবিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানে হত ৪

‘ক্ষুধার্ত তাই কাজে যোগ দিয়েছি’

ক্লোজারের মত শার্লির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

লিবিয়ায় মন্ত্রী, নিরাপত্তা প্রধান বরখাস্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকরা কাজে ফিরছে না

অর্থনৈতিক যুদ্ধে মিশর

মিশরে কপ্টিক-মুসলিম সংঘাত, উত্তেজনা

মুস্তাফা আবু শাকুর লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের প্রধানমন্ত্রীর বিয়ে থামিয়ে দিল আদালত

ইনোসেন্স অব মুসলিমে ইসলামকে ক্যান্সারের সাথে তুলনা

সোমালি প্রেসিডেন্টের উপর বোমা হামলা

সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট

গাদ্দাফি বিরোধীদের নির্যাতন করেছিল যুক্তরাষ্ট্র

গাদ্দাফির গোয়েন্দা প্রধান সেনুসিকে লিবিয়ার কাছে ফেরত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের একাংশ মুক্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের অব্যাহতি

মিশরের ৭০ আর্মি জেনারেলকে বাধ্যতামূলক অবসর

৪২ বছর পর মিশরে হিজাব পরে ক্যামেরার সামনে নারী