মানিকগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
|
 |
 |
 |
|
Mon 23 Jul 2012 3:56 AM BdST
|
মানিকগঞ্জ, ২২ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারারভাঙ্গা গ্রামের আলী হোসেন (৫২) সাপের কাপড়ে রোববার ভোরে মারা গেছেন।
পারিবার জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাছ ধরার জন্য ধলেশ্বরী নদীতে যাওয়ার পথে আলী হোসেনকে সাপে কামড় দেয়। পরে তিনি বাড়িতে এসে বলে শিং মাছে তাকে কাটা দিয়েছে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ওঝা দিয়ে তাকে ঝাড় ফুক করা হয়। এক পর্যায়ে ভোর ৪টার তার মৃত্যু হয়।
অপরদিকে, একই উপজেলার ভাড়ারিয়া গ্রামে শনিবার রাতে সাপের কামড়ে নজরুল ইসলাম (১৫) নামে এক কিশোর মারা গেছে। সে ওই গ্রামের মো. ছকিল উদ্দিনের ছেলে।
শনিবার বিকেলে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গেলে তাকে সাপে কামড় দেয়। এরপর মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২২৫৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|