সৌদি গোয়েন্দা কর্মকর্তা নিহত
|
 |
 |
 |
|
Mon 23 Jul 2012 1:31 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ২২ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সৌদি আরবের গোয়েন্দা বিভাগের উপ-প্রধান বন্দর বিন সুলতান বোমা হামলায় নিহত হয়েছেন।
রোববার বন্দর বিন সুলতান যখন তার দপ্তরে ঢুকছিলেন ঠিক সে সময়ই বোমা হামলা ঘটে বলে ইয়েমেনের আল-ফাজর প্রেস দাবি করেছে।
তবে সৌদি আরবের কোনো মিডিয়ায় এ নিয়ে কোনো খবর প্রকাশ করেনি।
দিন কয়েক আগে আমেরিকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত বন্দর বিন সুলতানকে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
সৌদি রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজ তার ভাই মুকরিন ইবনে আবদুল আজিজকে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে সুলতানকে এ পদে নিয়োগ দেন।
ধারণা করা হচ্ছে সৌদি আরবের সাম্প্রতিক গণ-বিক্ষোভ বেড়ে যাওয়ায় গোয়েন্দা বিভাগে পরিবর্তন করা হয়।
যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের সাথে বন্দর বিন সুলতানের চমৎকার সম্পর্ক ছিল।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৯৩১ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|