Real-time News Network

হামিদুল হকের জেরা সম্পন্ন : ২৫ জুলাই দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য

Sun 22 Jul 2012 11:57 PM BdST

rtnnঢাকা, ২২ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষী হামিদুল হকের জেরা শেষ করে আগামী ২৫ জুলাই দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল-২।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষী হামিদুল হকের জেরা সম্পন্ন হয়।

আসামীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী চতুর্থ দিনের মতো তাকে (হামিদুল হক) জেরা করেন।

কামারুজ্জামানের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষী ময়মনসিংহ আনন্দমোহন কলেজের সাবেক ভিপি বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক।

আসামী কামারুজ্জামান একজন যুদ্ধাপরাধী এ ব্যাপারে কোন তথ্য প্রমাণ আপনার কাছে নেই আইনজীবীর এমন এক প্রশ্নের উত্তরে সাক্ষী বলেন, এটা সত্য নয়।

অন্য আরেকটি প্রশ্নের জবাবে সাক্ষী হামিদুল হক বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা বশত আসামী কামারুজ্জামানের বিরুদ্ধে আমি সাক্ষী দিয়েছি এটা সঠিক নয়।’

আইনজীবী বলেন, স্বাধীনতার পর আসামী কামারুজ্জামান সাংবাদিকতা পেশায় যোগ দিয়ে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে লেখালেখি করে জনমত সৃষ্টি করায় ভারতীয় সরকারের ইঙ্গিতে ও প্ররোচনায় বর্তমান আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াটভাবে এর বিরুদ্ধে ভারত বিরোধী ভূমিকা স্তব্ধ করে দেয়ার জন্য এই মামলার সৃষ্টি করা হয়েছে। সাক্ষী বলেন, সত্য নয়।

আরেকটি প্রশ্নের উত্তরে সাক্ষী বলেন, আমি তদন্তকারী সংস্থার কাছে কামারুজ্জামানের বিচার চেয়ে কোন দরখাস্ত দেইনি। তবে জবানবন্দি দিয়েছি।

গত ১৫ জুলাই রোববার হামিদুল হক কামারুজ্জামানের বিরুদ্ধে জবানবন্দি পেশ করেন।

এর আগে ২ জুলাই কামারুজ্জামানের বিরুদ্ধে প্রসিকিউশন  সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করে। গত ৪ জুন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৭টি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশ দেয়া হয়।

কামারুজ্জামানের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।  একটি মামলায় ২০১০ সালের ২৯ জুলাই তাকে গ্রেফতার করা হয়। এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৭৫২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’