Real-time News Network

আইভরি কোস্টে শিবিরে হামলায় নিহত ২১

Sun 22 Jul 2012 3:32 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ২১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে জাতিসংঘের শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতিতে এ হামলায় বিক্ষুব্ধ তরুণরা শিবিরে আগুন ধরিয়ে দেয়।

তবে আইভরি কোস্টে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বার্ট কোয়েন্ডার্স এ হামলাকে অপরাধমূলক তৎপরতা ও আন্তর্জাতিক মানবাধিকার লংঘনের শামিল বলেছেন।

জাতিগত সংখ্যালঘু ‘মালিনকি’ অধ্যুষিত কোকোমা জেলায় বৃহস্পতিবার শেষ বেলায় এক হামলায় চার ব্যক্তি নিহত হওয়ার জের ধরে এ শরণার্থী শিবিরে হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কোকোমা তরুণরা শরণার্থী শিবিরে আগুন দেয়। এ শিবিরে প্রধানতঃ গুয়েরে জনগোষ্ঠীর লোকজন বসবাস করেন।

গত বছর লরেন জিবাগাবো দেশটির বর্তমান নেতা আলসানে ওয়াত্তারার কাছে নির্বাচনে পরাজয় স্বীকার করতে রাজি না হওয়ায় রাজনৈতিক সংকটের মুখে ওই  শিবিরে প্রায় পাঁচ হাজার মানুষ আশ্রয় নেয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২১৩২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আফ্রিকা)

মিশরের প্রধান মুফতি অবমাননাকর চলচ্চিত্র মানবতার বিরুদ্ধে আঘাত

হোসনে মোবারক কখনই হৃদরোগে আক্রান্ত হননি

লিবিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানে হত ৪

‘ক্ষুধার্ত তাই কাজে যোগ দিয়েছি’

ক্লোজারের মত শার্লির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

লিবিয়ায় মন্ত্রী, নিরাপত্তা প্রধান বরখাস্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকরা কাজে ফিরছে না

অর্থনৈতিক যুদ্ধে মিশর

মিশরে কপ্টিক-মুসলিম সংঘাত, উত্তেজনা

মুস্তাফা আবু শাকুর লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের প্রধানমন্ত্রীর বিয়ে থামিয়ে দিল আদালত

ইনোসেন্স অব মুসলিমে ইসলামকে ক্যান্সারের সাথে তুলনা

সোমালি প্রেসিডেন্টের উপর বোমা হামলা

সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট

গাদ্দাফি বিরোধীদের নির্যাতন করেছিল যুক্তরাষ্ট্র

গাদ্দাফির গোয়েন্দা প্রধান সেনুসিকে লিবিয়ার কাছে ফেরত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের একাংশ মুক্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের অব্যাহতি

মিশরের ৭০ আর্মি জেনারেলকে বাধ্যতামূলক অবসর

৪২ বছর পর মিশরে হিজাব পরে ক্যামেরার সামনে নারী