নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের
|
 |
 |
 |
|
Sat 21 Jul 2012 4:18 PM BdST
|
ক্রীড়া ডেস্ক, ২১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নাটকীয়তায় ঠাসা শেষ ওভারের কৃতিত্বে শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ জিতল ১ রানে। সেই সাথে সিরিজও।
সব ছাপিয়ে এ ম্যাচের শেষ ওভারটাই হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু। আর বীরবন্দনার সবটুকু আলো পড়ল স্পিনার মাহমুদউল্লাহর ওপর।
আয়ারল্যান্ডের জিততে চাই ৬ বলে ১০ রান। বোলার মাহমুদউল্লাহ। ব্যাটসম্যান পয়েন্টার ও জয়েস।
প্রথম বল: ১ রান। দ্বিতীয় বল: ১ রান। তৃতীয় বল: কোনো রান নয়। চতুর্থ বল: পয়েন্টার আউট! লং অনে ক্যাচ ধরেন সাকিব। পঞ্চম বল: জয়েস আউট! এটা লং অনে ক্যাচ। ক্যাচ লোফেন তামিম। ষষ্ঠ বল: জনস্টন এসে ছক্কা মারেন। কিন্তু কোনো লাভ হয়নি। বাংলাদেশ ম্যাচ জিতল ১ রানে!
আরেকটা কৃতিত্ব অর্জন হল এই ১ রানের জয়ে। টি-টুয়েন্টি র্যাংকিংয়ে এই প্রথম স্থান পেল বাংলাদেশ। উঠে এল আয়ারল্যান্ডের উপরে।
তবে আগের ম্যাচে দল ব্যাটিং প্রশংসায় ভাসছিল। কাল তাতে কিছুটা কালি লাগল। একমাত্র নাসির হোসেন ছাড়া আর কেউ যে ব্যাটিংয়ে ‘পাস মার্ক’ পাচ্ছেন না। ৩৩ বলে হাফসেঞ্চুরির ইনিংস নাসিরকে ম্যাচসেরার পুরস্কার এনে দিল।
১৮ ওভারে ১৭ এবং ১৯ ওভারে ১৮ রান-এ সমীকরণের জন্যই বাংলাদেশের ইনিংসের স্বাস্থ্যের চেহারা কিছুটা সবল দেখাল।
এ ফরম্যাটের ক্রিকেটে ১৪৬ রানকে নিরাপদ বলার তেমন উপায় নেই। তবে সব হিসাব এসে বদলে গেল মাহমুদউল্লাহর শেষ দুই ওভারে। শেষ ১১ বলে মাহমুদউল্লাহ মাত্র ৬টি সিঙ্গেলস রান খরচ করেন। তুলে নেন ২টি উইকেট। তার এবং ম্যাচের শেষ বলে জনস্টন ছক্কা মারলেও তাতে আয়ারল্যান্ড ম্যাচ বাঁচাতে পারেনি।
সিরিজ এখন বাংলাদেশ ২ : আয়ারল্যান্ড ০। শনিবার শেষ ম্যাচ। হোয়াইটওয়াশ করার স্বপ্নই এখন বাংলাদেশের।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম_১০১৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|