Real-time News Network

বাজারে নজরদারি বৃদ্ধির দাবি

Thu 19 Jul 2012 11:03 PM BdST

rtnnঢাকা, ১৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি বাড়তি চাহিদা থাকায় কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে না ফেলে তার জন্য  বাজারে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এমন দাবি করেছেন, বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এবিএম আবুল কাসেম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মিডিয়া সেন্টারে আয়োজিত বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৬তম সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজানে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি হতে না পারে তার জন্য বাজারে ৪২টি পরিদর্শক টিমের জন্য সুপারিশ করা হয়েছে। বর্তমানে বাজারে ১৪টি দল কাজ করছে। জেলা পর্যায়গুলোতেও এই পদক্ষেপ জোরদার করা হবে।

এ ব্যাপারে সংসদীয় কমিটি আগামী ৩০ জুলাই থেকে বাজার পরিদর্শন শুরু করবে বলে জানান তিনি। দ্রব্যমূল্য বাড়িয়ে যাতে কেউ জনগণকে প্রতারিত করছে কিনা তাও তদারকি করা হবে।

আবুল কাসেম বলেন, রমজান উপলক্ষে ইতিমধ্যে ঢাকার ২৬টি ও চট্টগ্রামের পাঁচটি জায়গাসহ অন্যান্য পাঁচটি বিভাগীয় শহরে টিসিবি নির্ধারিত মূল্যে খোলা ট্রাকে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি শুরু করেছে।

টিসিবির পণ্য ক্রেতারা ব্যাপক হারে কিনছে। এখানে প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, খেজুর ৮০ টাকা, ছোলা ৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১২১ টাকা ও খোলা তেল ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি বলেন, টিসিবির গোডাউনে পর্যাপ্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ আছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএইচ/আরআই_ ১৬৫৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার