Real-time News Network

সুষ্ঠুভাবে জাবি ভিসি প্যানেল নির্বাচনের নির্দেশ

Thu 19 Jul 2012 8:08 PM BdST

rtnn ঢাকা, ১৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি প্যানেল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও খুরশিদ আলম সরকারের বেঞ্চ এ নির্দেশ দেয়।

এরআগে এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সিনেট সদস্য অধ্যাপক ড. আবুল খায়ের।

রিটের শুনানি শেষে আদালত এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, আশুলিয়া থানা ওসিসহ সংশ্লিষ্টদের প্রতি ভিসি প্যানেল নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেওয়ার এ নির্দেশ দেয়।

আদালতে রিটকারীর পক্ষে ড. শাহদীন মালিক শুনানিতে অংশ নেন।

এদিকে, ভিসি প্যানেল নির্বাচন স্থগিত ও মেয়াদত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক পরিষদের তিন শিক্ষক।

সকাল সাড়ে ১০টায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কাঞ্চন চৌধুরী এই তিন শিক্ষককে শপথ বাক্য পাঠ করান।

অনশনকারী তিন শিক্ষক হলেন- সিনেট সদস্য ও শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক অধ্যাপক মুজিুবর রহমান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক ফজলুল করিম পাটোয়ারী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০ জুলাই ভিসি প্যানেল মনোনয়নের দিন ঠিক করার পর শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে এই আন্দোলন শুরু করেন। এই দাবিতে গত ১৪ জুলাই থেকে প্রশাসনিক ভবনে অবরোধ ও কর্মবিরতি শুরুর পর গত বুধবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা।

তাদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অনুষদে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগকর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভিসি পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমআই_ ১৪০৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর