Real-time News Network
মেধাবী মুখ:

শেরপুরে আঙ্গুরার চমক!

Thu 19 Jul 2012 5:50 PM BdST

rtnnশাহরিয়ার মিল্টন, শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর, ১৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মাধ্যমিকে (এসএসসি) গোল্ডেন জিপিএ-৫। অভাবী সংসারে খরচ যোগানের শঙ্কায় পড়ালেখা বন্ধের উপক্রম। কতিপয় মানুষের সহায়তায় ফের কলেজমুখী, উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) আবারও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে চমক! গল্প নয়, বাস্তবের এই প্রতিচ্ছবি শেরপুরে দিনমজুর আব্দুল আজিজের মেয়ে আঙ্গুরার।

আঙ্গুরা এবার শেরপুর মডেল গার্লস কলেজ থেকে মানবিক বিভাগে অভাবনীয় এই সাফল্য অর্জন করেছে। তাদের বাড়ি শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ঘেষা রামনগরের চতল গ্রামে। আঙ্গুরার বাবা আব্দুল আজিজ দিনমজুর, মা আমেনা গৃহিনী।

মেধাবী আঙ্গুরার বাবা অন্যের জমিতে দিনচুক্তি কাজ করে চালান চার ভাই-বোনের সংসার। ছনের ঘরে কুপি বাতিতে পড়ালেখা করে বিগত এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল আঙ্গুরা। কিন্তু অভাবের কাছে হার মেনে পড়াশোনা বাদ দিয়ে মেয়েকে ঘরে বসিয়ে রাখেন বাবা আব্দুল আজিজ।

জেলার বিভিন্ন কলেজে ভর্তির সময় শেষ হয়ে যায়। দারিদ্রতার কারণে ভর্তি হতে পারে না আঙ্গুরা। তবে মেধাবী আঙ্গুরার খবর পেয়ে জেলার কয়েকজন সাংবাদিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তারা মেয়েটিকে জেলা শহরের মডেল গার্লস কলেজে ভর্তি করে দেন।



কলেজের অধ্যক্ষ আঙ্গুরার ফলাফল ও পড়ালেখার প্রতি আগ্রহ দেখে হোস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ করে দেন। একই সাথে তিনি তার সার্বিক দায়িত্ব নেন। দুই মাস আগে এইচএসসি পরীক্ষা শেষ হলেও বাড়ি পাঠাতে পারেননি অধ্যক্ষ আতাউর রহমান। বাড়িতে অভুক্ত থাকবে জেনে অধ্যক্ষ নিজ তত্ত্বাবধানে কলেজ হোস্টেলেই রেখে দিয়েছেন।


কলেজের সহযোগিতা আর নিজের অদম্য ইচ্ছা শক্তিতে আঙ্গুরা এবার এইচএসসিতেও মানবিক শাখা থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এমন ফলাফলের পরেও আঙ্গুরার চিন্তার শেষ নেই। দারিদ্রতা তার সোনালী ভবিষ্যতকে আচ্ছন্ন করে রেখেছে।

কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জানিয়েছেন, ‘দরিদ্র এই মেয়েটি সুযোগ পেলে দেশের অহঙ্কার হবে। তার মেধা ও মনন ঐশ্বরিক। তাকে সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।’

দরিদ্র পিতা আব্দুল আজিজ মেয়ে কি ফল করেছে তা বুঝতে না পারলেও ভালো যে করেছে- তা মানুষের মুখে মুখে শুনে বুঝতে পারছেন। তবে তার মনেও শঙ্কা মেয়ে নিয়ে তিনি কি করবেন? তিনি বলেন, ‘মেয়েটিকে তিনি ওই কলেজেই রেখে পড়ালেখা করাবেন।’

কলেজটিতে যে উচ্চ মাধ্যমিকের বেশি পড়ালেখা করা যায় না- অক্ষরজ্ঞানহীন সহজ-সরল এই মানুষটি জানেন না। তাকে বিষয়টি স্মরণ করে দেওয়া হলে যেন আকাশ ভেঙে তার মাথায় পড়ার অবস্থা। শুধু একটি শব্দই উচ্চারণ করেন- ‘তাহলে আমার আঙ্গুরা মায়ের কি হবে?’

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১১৪৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর