Real-time News Network

এইচএসবিসি’র মার্কিন সিইও বাগলের পদত্যাগ

Thu 19 Jul 2012 4:51 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১৮ জুলাই, (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মানি লন্ডারিংয়ের দায় নিয়ে ইউরোপের বৃহত্তম ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড বাগলে পদত্যাগ করেছেন। সেই সাথে তিনি মার্কিন সিনেট কমিটির কাছে ক্ষমা চেয়েছেন।

মেক্সিকোর মাদক চোরাচালানীরা এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে শত শত কোটি ডলার মানি লন্ডারিং করেছে বলে মার্কিন সিনেট কমিটি অভিযোগ আনার দুই দিন পর বুধবার ডেভিড বাগলে পদত্যাগ করলেন।

এ সময় ডেভিড বাগলে জানিয়েছেন, এখন থেকে লন্ডনভিত্তিক এ ব্যাংকের জন্য তিনি নতুন ভূমিকায় থাকবেন।

এদিকে, সিনেট কমিটির কাছে এইচএসবিসির অন্য নির্বাহী কর্মকর্তারাও ক্ষমা চেয়েছেন। তবে, তারা এ মানি লন্ডারিংয়ের ঘটনা পুরোপুরি জানতেন না বলে দাবি করেছেন। এ ধরনের ঘটনা এড়াতে ব্যাংক নতুন নীতি নিয়েছে বলেও জানিয়েছেন এসব নির্বাহী কর্মকর্তা।

কিন্তু, সিনেট কমিটির সদস্যরা ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের কথায় সন্তুষ্ট হতে পারেননি। কমিটি বলেছে, সাত বছর ধরে এ ব্যাংকের মাধ্যমে মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে।

সোমবার মার্কিন সিনেট কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশের পর গতকাল এ বিষয়ে শুনানি হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/আরআই_ ২২৩৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার