লিবিয়ায় নির্বাচনে ধর্মনিরপেক্ষবাদীদের বিজয়
|
 |
 |
 |
|
Wed 18 Jul 2012 10:26 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ১৭ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- লিবিয়ার সংসদ নির্বাচনে ন্যাশনাল ফোর্স এ্যালায়েন্স এগিয়ে আছে।
এ জোট ধর্মনিরপেক্ষবাদী বলে পরিচিত।
এ জোটের নেতা মোহাম্মদ জিবরিল, মুয়াম্মার গাদ্দাফির পতনের পর অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।
লিবিয়ার সংসদ নির্বাচনে দুইশ’ আসনের মধ্যে আশিটি আসন রাজনৈতিক দলগুলোর জন্যে সংরক্ষিত হলেও বাকি আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
দীর্ঘদিন কোনো রাজনৈতিক দল না থাকায় দেশটিতে এখন সংসদ কিভাবে গঠন হবে তা পরিস্কার নয়।
তবে আশিটি আসনের মধ্যে উনচল্লিশটি আসন পেয়েছে মোহাম্মদ জিবরিল সমর্থিত জোট ন্যাশনাল ফোর্স এ্যালায়েন্স।
ব্রাদার হুড পেয়েছে সতেরটি আসন।
এদিকে নির্বাচনের ফলাফলে সবাই খুশি বলে জানিয়েছেন, বর্তমান অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দুর রহিম আল- কিইব।
লিবিয়ার শতাধিক দল এ নির্বাচনে অংশ নেয়।
তবে সংসদের অধিবেশন ও সংবিধান রচনায় আরো সময় লাগবে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।
১৯৬৯ সালে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসার পর গত বছর তার পতনের পর এটাই লিবিয়ায় প্রথম নির্বাচন।
এর আগে ১৯৫২ সালে লিবিয়া স্বাধীনতা অর্জনের পর প্রথম সংসদ নির্বাচন হয়। এরপর ১৯৬৫ সালে জাতীয় নির্বাচন হলেও কোনো রাজনৈতিক দল গঠনের অনুমতি ছিল না।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল লিবিয়ায় এ নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও তা শান্তিপূর্ণ বলেই মনে করছে।
নির্বাচনের সময় আজদাবিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
লিবিয়ার নির্বাচন কমিশন বলছে ৬২ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
গত সপ্তাহে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে মোহাম্মদ জিবরিল বলেছিলেন কোয়ালিশ সরকার গড়তে অন্যকোনো দল তার জোটে আসতে চাইলে তিনি স্বাগত জানাবেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৬২২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|