মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ৭.৫ নামিয়ে আনার লক্ষ্য
|
 |
 |
 |
|
Wed 18 Jul 2012 5:58 PM BdST
|
ঢাকা, ১৮ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- চলতি জুলাই-ডিসেম্বরের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাজেটের ঘোষণা অনুযায়ী মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনাই নতুন মুদ্রানীতির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণা করে আতিউর রহমান বলেন, ‘বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতির হার সাত দশমিক পাঁচ ভাগে নামিয়ে আনাই আজকের মুদ্রানীতির প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় চাহিদা প্রবৃদ্ধির পরিমিতির সাথে যোগান প্রসারের দিকেও আমাদের মুদ্রানীতি সমর্থন দিয়ে এসেছে।’
বিশ্বমন্দার কারণে মুদ্রানীতিতে অনেক সাবধানী হতে হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, নতুন মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে সরকারি খাতে ১৩ দশমিক পাঁচ এবং বেরসকারি খাতে ১৮ দশমিক তিন শতাংশ।
গত মেয়াদের সংযত মুদ্রানীতি প্রবৃদ্ধিতে বিরূপ প্রভাব ফেলেনি দাবি করে আতিউর রহমান বলেন, ‘এবারও বিদেশি মুদ্রার স্থিতি বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। বিশ্বমন্দার কারণে মুদ্রানীতিতে সাবধানতা থাকবে অনেক বেশি।’
এছাড়া দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি কমাতে অনুৎপাদনশীল খাতে ঋণ কমানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত অর্থবছরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যের চেয়ে এবার বেশি হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, গত অর্থবছরে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৩ শতাংশ।
মুদ্রানীতিতে বলা হয়েছে, সরকারের ঋণ যাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্য কমে না যায়- সেদিকে বাংলাদেশ ব্যাংক বিশেষভাবে নজর রাখবে। এছাড়া বিদেশি মুদ্রা বিনিময় হারের অতি অস্থিরতা রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নর বলেন, ‘বিদেশি মুদ্রার মজুদ এবং বছর শেষে সামগ্রিক লেনদেনের স্বস্তিকর ভারসাম্যের প্রতি মুদ্রানীতির সামগ্রিক দৃষ্টি নিয়োজিত থাকবে। তবে বিশ্বমন্দার প্রেক্ষাপটে আমাদের বিদেশি মজুদের প্রবৃদ্ধির প্রাক্কলন তেমন উচ্চাভিলাষী মাত্রায় করা হয়নি।’
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা বাজারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ টাকার বিনিময় হারে বাজারভিত্তিক নমনীয়তা বজায় রাখা এবং অস্বাভাবিক অস্থিতিশীলতা এড়ানোর জন্য প্রয়োজনীয় মাত্রায় সীমিত থাকবে।’
রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএ/এমআই_ ১১৫৮ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|