Real-time News Network

আবারো দলে ফিরলেন কামরান

Wed 18 Jul 2012 4:55 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১৭ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাকিস্তানের ক্রিকেটে আবারো ফিরলেন কামরান আকমল।

কামরান আকমলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে নেয়া হয়েছে।

ম্যাচ ফিক্সিয়ের অভিযোগে বিশ্বকাপ খেলার পর থেকে দলের বাইরে ছিলেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি’র  নৈতিকতা কমিটি তাকে নির্দোষ ঘোষণা করায় নির্বাচকরা তাকে দলে নিতে ভুল করেননি।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে গোপনে অবৈধ অর্থ নেয়া ও প্রতারণার অভিযোগে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে আড়াই বছর, মোহাম্মদ আসিফকে এক বছর ও মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।

সে সময় শুনানিতে জুয়াড়ি মাজহার মাজিদ দাবি করেন, কামরান আকমলও ওই ঘটনায় জড়িত ছিলেন।

তবে আইসিসি বা ব্রিটিশ আদালত কামরান আকমলকে দোষী অভিযুক্ত করেননি।

এরপরও পিসিবি’র নৈতিকতা কমিটির আপত্তিতে খেলতে পারেননি কামরান।

অবশেষে গত সপ্তাহে দলে ঢোকার ব্যাপারে সবুজ সংকেত পেলেন কামরান আকমল।

কামরান আকমল ছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক, দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির ও নাসির জামশেদ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক। আর বাদ পড়েছেন খালিদ লতিফ, আহমেদ শেহজাদ, হাম্মাদ আজম, হারিস সোহেল ও উইকেটরক্ষক শাকিল আনসারী। মিসবাহ-উল-হককে সরিয়ে সম্প্রতি হাফিজকে টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হয়েছে।

এ বছরের ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন হাফিজ।
 
পাকিস্তান দল : মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ইমরান নাজির, নাসির জামশেদ, কামরান আকমল, আসাদ শফিক, শোয়েব মালিক, আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদি, ইয়াসির আরাফাত, উমর আকমল, সাঈদ আজমল, রাজা হাসান, উমর গুল, মোহাম্মদ সামি ও সোহেল তানভীর।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২২৫০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়