Real-time News Network

পদ্মা সেতুর নামে চাঁদাবাজি চলছে, পেটানো উচিত: অর্থমন্ত্রী

Tue 17 Jul 2012 8:29 PM BdST

rtnnঢাকা, ১৭ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পদ্মা সেতু তহবিলের নামে যারা টাকা তুলছেন তারা চাঁদাবাজি করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকের কাছে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি সাফ জানান, পদ্মা সেতুর নামে কোনো টাকা তোলা যাবে না। যারা এই সেতুর ফান্ডের নামে টাকা তুলছেন তারা চাঁদাবাজি করছেন।

এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অবশ্যই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব চাঁদাবাজদের পেটানো উচিত বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, পদ্মা সেতু তহবিলে টাকা জমা দেওয়ার জন্য দু’টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে টাকা জমা দেওয়ার জন্য খুব শিগগিরই নীতিমালা ঘোষণা করবে সরকার।

পদ্মা সেতুর প্রকল্পের টাকা কে তুলতে পারবে আর কে পারবে না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কেউ এ প্রকল্পের নামে টাকা তুলতে পারবে না। যারা টাকা দেবে তারা নিজেরাই একাউন্টে জমা দেবে। যারা নিজেদের ইচ্ছায় টাকা দেবেন কেবল তাদের টাকাই নেয়া হবে।

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পের অর্থ সংগ্রহে আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহের জন্য দুটি ব্যাংক হিসাব খোলার বিষয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এ প্রকল্প বাস্তবায়নে এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।

প্রসঙ্গত, ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি তা বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর প্রধানমন্ত্রী গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপ রেখা তুলে ধরেন। ৭৫০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়ার পরিকল্পনার কথাও জানান। তবে বিরোধীদল বিএনপি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।

প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু সর্বমোট ব্যয় ২৯০ কোটি ডলার ধরে পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকার সাথে চুক্তি করেছিল সরকার। এই প্রকল্পে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের।

তবে প্রাথমিক ভাবে এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৪০ কোটি ডলার।

এদিকে সরকার নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ঘোষণা দেয়ার পর বিভিন্ন সংগঠন টাকা তুলতে শুরু করেছে।

দেশের বাইরেও অনেকে পদ্মা সেতু সহায়তা তহবিল খুলে চেক সংগ্রহ করতে শুরু করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদ্মা সেতু নির্মাণে অর্থ তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে এক ছাত্র প্রাণ হারিয়েছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ১৪২৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার