লিবিয়া অলিম্পিক কমিটির সভাপতি অপহরণ
|
 |
 |
 |
|
Tue 17 Jul 2012 5:30 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ১৬ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- লিবিয়ার অলিম্পিক কমিটির সভাপতি নাবিল এলালেমকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
এলালেম তার এক সহকর্মীসহ গাড়িতে করে যাওয়ার সময় বন্দুকধারী ব্যক্তিরা গাড়ি থামাতে বাধ্য করে এবং তাকে তুলে নিয়ে যায়। এলালেমকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।
তাকে কেউ অপহরণের কথা দাবি করেনি।
লিবিয়া অলিম্পিক কমিটির মুখপাত্র জানিয়েছেন, এলালেমকে তুলে নিয়ে যাওয়া ব্যক্তিরা দাবি করেছে তারা সেনাবাহিনীর লোক এবং খুব বিনীতভাবে এলালেমকে তাদের সঙ্গে যেতে বলেছে।
কিন্তু পরে ফের বলা হয়, অপহরণকারীরা সশস্ত্র বাহিনীর সদস্য ছিল না।
লিবিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনা লিবিয়া বিপ্লবের চেতনা পরিপন্থী কাজ এবং গাদ্দাফি আমলের সংস্কৃতি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধানও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২৩২৫ ঘ.
|
|
|
|