দিনে ১ মার্কিন সেনার আত্মহত্যা
|
 |
 |
 |
|
Tue 17 Jul 2012 3:03 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ১৬ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রতিদিন গড়ে একজন করে মার্কিন সেনা আত্মহত্যা করছে।
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৫৫ দিনে আত্মহত্যা করেছে ১৫৪ জন মার্কিন সেনা।
আল-জাজিরা বলছে, মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন শনিবার এক প্রতিবেদনে বলা হয়েছে এ বছরের এ পর্যন্ত আত্মহত্যা করেছে ১৪৭ জন মার্কিন সেনা।
গত জুন মাসে আত্মহত্যা করেছে ২৩ জন মার্কিন সেনা। পেন্টাগনের নতুন এ প্রতিবেদনে বলা হয়েছে, আগের মাসের তুলনায় জুন মাসে আত্মহত্যার সংখ্যা কমেছে।
তবে মে মাসে আত্মহত্যা করেছিল মোট ২৫ জন সেনা। আর গত বছর মার্কিন সেনা আত্মহত্যা করেছিল মোট ১৬৫ জন।
এ বছর সে তুলনায় মার্কিন সেনাদের আত্মহত্যার ঘটনা অনেক বেশি।
মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত সেনারাই শুধু আত্মহত্যা করছে না বরং অবসরপ্রাপ্ত ও রিজার্ভ সেনাদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা বাড়ছে।
এক দশক আগে আফগানিস্তানে সামরিক আগ্রাসনের সময় মার্কিন বাহিনীতে যে হারে আত্মহত্যার ঘটনা ঘটতে থাকে তা এখন অনেক গুণ বেড়ে গেছে।
মনস্তাত্ত্বিকরা বলছেন, বিনা কারণে আফগান ও ইরাক যুদ্ধের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি থেকে মার্কিন সেনাদের মাঝে আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে।
এসব সৈন্য তাদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার মধ্যে পড়েছে। অনেকে যুক্তরাষ্ট্রে বসবাসসহ বিভিন্ন সুবিধা পাওয়ার আশায় যুদ্ধে যোগ দেয়ার পর যুদ্ধ থামছেই না।
ফলে তাদের মধ্যে হতাশা বাড়ছে। দীর্ঘদিন পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকা, প্রিয়জনদের হারানোর মত ঘটনাও ঘটছে। যা তাদেরকে জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ করে তুলেছে। সামরিক বাহিনীর ভেতরে এ ধরনের আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আর্মি রিজার্ভ কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ডাব্লিউ ট্যালি।
এ ছাড়া, বিষয়টি নিয়ে মার্কিন শীর্ষ পর্যায়কে ভাবিয়ে তুলেছে।
আত্মহত্যা ছাড়াও নারী সেনারা ব্যাপকভাবে পুরুষ সেনাদের হাতে যৌন নির্যাতনের কবলে পড়ছেন যা আরেক ধরণের সংকট সৃষ্টি করছে।
নৈতিকতাবিহীন আগ্রাসন, অন্যদেশ দখল করতে যেয়ে বিনাকারণে সে সব দেশের নাগারিকদের হত্যা মানুষ হিসেবে মার্কিন সেনাদের মনেও গভীর রেখাপাত করছে যা তাদেরকে মানসিকভাবে পর্যদস্ত করে তুলছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
মার্কিন সেনাদের আত্মহত্যার এ প্রবণতা ঠেকানোর পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি ঠেকানো না গেলে তা সামরিক বাহিনীর জন্য তা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২০৫৯ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|