কানাডা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
|
 |
 |
 |
|
Tue 17 Jul 2012 1:52 AM BdST
|
প্রবাস ডেস্ক, ১৫জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)--বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কানাডা শাখার উদ্যোগে কানাডা বিএনপির কার্যালয়ে যৌথ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফয়সল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কানাডা বিএনপির সহ-সভাপতি এজাজ আখতার তৌফিক, সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন আহমেদ, মঞ্জুর আলম মিয়া, জিয়া পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, কুইবেক প্রাদেশিক বিএনপির সভাপতি শাহজাহান শামিম, সম্পাদক মুহিম আহমেদ, মন্ট্রিয়ল সিটি শাখার সভাপতি নাসির উল্ল্যা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম. জয়নাল আবেদীন জামিল, সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আহমেদ, কানাডা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক মকসুম তরফদার, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক তোফায়েল মুরশেদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস, সাহিত্য সম্পাদক সেলিম লিবরা, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, লটু মিয়া, শরিফ উল্ল্যা প্রমূখ।
সভায় সাবেক এমপি ইলিয়াস আলীকে ফিরিয়ে আনার আন্দোলনে গ্রেফতারকৃত নেতাদের অভিলম্বে মুক্তি দাবি করা হয় এবং তাদের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রবাস সংবাদ/এসবি
|
|
|
|