|
Mon 16 Jul 2012 2:32 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ১৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নেপালের পারাসি শহরে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার রাজধানী কাঠমাণ্ডুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পারাসি শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই ভারতের উত্তর প্রদেশের নাগরিক। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা গায়ান বিক্রম শাহ জানিয়েছেন, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় ভারত সীমান্তবর্তী ত্রিবেনী এলাকার তীর্থস্থানে যাওয়ার পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি গন্দক নদীর একটি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাসটিতে অন্তত ৭৫ জন যাত্রী বহন করা হচ্ছিল। এতে এত বেশি যাত্রী ওঠানো হয়েছিল যে ছাদে পর্যন্ত লোক উঠেছিল।
পুলিশ ইন্সপেক্টর দীপক রায়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশ এ পর্যন্ত ৩৮ মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে একজন ছোট্ট মেয়ে ও ১০ জন মহিলা রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
তিনি বলেন, বাসটি খাদে পড়ার আগে পাঁচ জন যাত্রী লাফিয়ে পড়ে আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
দীপক রায় বলেন, সোমবার সকালে ত্রিবেনীতে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব রয়েছে। বাসের যাত্রীরা ওই উৎসবে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/আরআই_ ২০৩২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|