বিশ্বের অধিকাংশ মুসলমান শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী
|
 |
 |
 |
|
Thu 12 Jul 2012 2:41 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ১১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিশ্বের অধিকাংশ মুসলমানরাই চায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়।
মুসলমানরা মনে করে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে মানুষ স্বাধীনভাবে তার রাজনৈতিক পছন্দ বেছে নিতে পারে এবং প্রশাসন দক্ষ হয়ে ওঠে।
গণতন্ত্রের প্রতি মুসলমানদের বিশ্বাস বেশ শক্তিশালী বলে মনে হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক জনমত জরিপে আরো জানা গেছে বিশ্বের অধিকাংশ মুসলমান উগ্র ও চরমপন্থার বিরোধীতা করে।
তারা পবিত্র কোরআনকে সূক্ষ্মভাবে অনুসরণ করার পাশাপাশি রাষ্ট্রীয় আইন হিসেবে তা চাইলেও একই সাথে তারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
তবে খুব কম মুসলমানই কথিত জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতি সমর্থন দিয়েছে বলে দাবি করেছে পিউ সেন্টার। পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে এ জরিপ চালানো হয়েছে।
পাকিস্তানের ৮২ ভাগ মানুষ পবিত্র কুরআনের শাসন চান। তারা বলেছেন, সেই সঙ্গে দেশটির জনগণের বিরাট অংশ উগ্র ও চরমপন্থার বিরোধিতা করেছে।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জনমতও উঠে এসেছে এ জরিপে। জর্দানের শতকরা ৭২ ভাগ এবং মিশরের শতকরা ৬০ ভাগ মানুষ ইসলামী আইনের পক্ষে।
তিউনিশিয়া ও মিশরের জনগণের ৬৭ ও ৬৩ ভাগ গণতন্ত্রের পক্ষে। এ ছাড়া, লেবাননের বৃহত্তর জনগোষ্ঠী ইসলামী আইন চান এবং তারা মনে করেন দেশ শাসনের ক্ষেত্রে ইসলামের একটি কেন্দ্রীয় ভূমিকা থাকা উচিত।
লেবাননে মোট জনসংখ্যার একটা বিরাট অংশ খ্রিস্টান হওয়া সত্ত্বেও এ মতামত পাওয়া গেছে।
জরিপে অংশ নেয়া এসব দেশের লোকজন সমাজ গঠনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেছেন। আর বেশিরভাগ মানুষ উগ্র ও চরমপন্থার তীব্র বিরোধিতা করেছে।
কুয়েত নিউজ এজেন্সী কুনা এ খবর পরিবেশন করে বলছে, আরব বসন্তের এক বছর চলে গেলেও এখনো অধিকাংশ মুসলমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।
মিশরের অর্ধেক মানুষ ও তিউনিশিয়ার পঁচাত্তর ভাগ মানুষ মনে করে দেশদুটির অর্থনীতি আগামী এক বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে।
তবে অধিকাংশ মুসলমান মনে করে ব্যক্তি ও সামাজিক জীবনে ইসলামের গুরুত্ব বাড়ছে।
তিউনিশিয়ার ৩০ ভাগ মানুষ মনে করে সম্প্রতি সেখানে যে বিপ্লব হয়ে গেল তার প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গী ছিল ইতিবাচক।
তবে আরব বসন্ত দেশগুলোর শাসন ব্যবস্থার শীর্ষে ভূমিকা রাখার সুযোগ এনে দিয়েছে বলেও পিউ রিসার্চের জনমতে অভিমত দিয়েছে অধিকাংশ মুসলমান।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২০৩৮ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|