তরুণ নেতৃত্বের খোঁজে স্বেচ্ছাসেবক লীগ
|
 |
 |
 |
|
Wed 11 Jul 2012 3:27 AM BdST
|
ঢাকা, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দীর্ঘ ১২ বছর পর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় পদপ্রত্যাশী নেতাকর্মীদের ভিড়। নিজেদের জনপ্রিয়তা দেখাতে ব্যস্ত নেতারা। এতে কদর বেড়েছে মাঠপর্যায়ের নেতাকর্মীদের।
এবার সংগঠনের গঠনতন্ত্রে কিছুটা সংশোধনী আনা হবে এবং নতুন কমিটির কলেবর বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে দলটি।
দলটি জানায়, ইতোমধ্যে সারাদেশ থেকে ২৫০০ কাউন্সিলর ঠিক করা হয়েছে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই শীর্ষ নেতা নির্বাচন করা হবে।
এদিকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাউসার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ দুজনেই সভাপতির দায়িত্ব নিতে আগ্রহী বলে জানিয়েছেন দলীয় একটি সুত্র।
সুত্র বলছে, দলের যুগ্ম সম্পাদক সাইদুল করিম মিন্টু, মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক সালেহ আহমেদ টুটুল, সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার মামুন, গিয়াস উদ্দিন পলাশ, আনোয়ার পারভেজ টিংকু দলের সাধারণ সম্পাদকের পদটি চান।
এছাড়া ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক কামরুল হাসান খোকন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, বাহদুর বেপারী, মারুফা আক্তার পপি, প্রচার সম্পাদক আব্দুল আলীম দলের এই পদটির জন্য জোর লবিং চালাচ্ছেন বলে জানা যায়।
এদিকে আওয়ামী লীগের হাই কমান্ড সংগঠনটির নেতৃত্ব আরো গতিশীল করতে ছাত্রলীগের সাবেক কোনো শীর্ষ নেতাকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ পদে চান বলে জানা গেছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথাও বলেছেন।
তবে দলের শীর্ষ পর্যায়ে আসতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের আশীর্বাদপুষ্ট হতে হবে। এক্ষেত্রে দলীয় সভানেত্রীও তাকে অগ্রাধিকার দিচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বলেন, স্বেচ্ছাসেবক লীগের দ্বার সবার জন্য অবারিত। সব শ্রেণী পেশার মানুষ এখানে আসতে পারবেন।
স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সালেহ আহমেদ টুটুল রিয়েল-টাইম নিউজ ডটকমকে বলেন, ছাত্রলীগ থেকে সদ্য বিদায় নেওয়া অনেক ছাত্রনেতা এই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আসবে। এ জন্য তাদের নিয়ে সংগঠনকে সাজানোর প্রস্তুতি চলছে।
সংগঠনের সভাপতি এডভোকেট মোল্লা মো: আবু কাওছারের সভাপতিত্বে দুই অধিবেশনে দিনব্যাপী এই সম্মেলনে সারা বাংলাদেশ থেকে মোট ২৫০০ কাউন্সিলর থাকবেন। এছাড়াও দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন সম্মেলনস্থলে।
উল্লেখ্য গত ২০০৩ সালের ২৭ জুলাই সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ২১২৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|