Real-time News Network

ইসরাইল কারাগার থেকে মুক্তি পেল মাহমুদ 

Wed 11 Jul 2012 2:37 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- টানা ৯২ দিন অনশনের পর ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ফুটবলার মাহমুদ সারসাক।

তিন বছর ধরে মাহমুদ সারসাককে বিনা বিচারে এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই কারাগারে আটক করে রাখা হয়েছিল।

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাজায় এসে পৌঁছালে মাহমুদ সারসাককে অভিনন্দন জানানো হয়।

ফিলিস্তিনে ইসলামিক জিহাদ গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ মাহমুদ সারসাক বরাবরাই অস্বীকার করে আসছে।

অনশনে থাকার পর মাহমুদ সারসাকের ওজন অর্ধেকে নেমে আসে।

মুক্তির পর মাহমুদকে তার অভিভাবকরা চুমু খান এবং তাকে গাজা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয়।

ইসরাইলের কারাগারে অন্তত ৩ শ’ ফিলিস্তিন যুবক বিনা বিচারে আটক রয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি ইসরাইল কর্তৃপক্ষ।

কারাগারে আটক যুবকদের সাথে তাদের আইনজীবীকে দেখা করতে দেয়া হচ্ছে না।

আর্ন্তজাতিক ক্রীড়া সংস্থাগুলো ছাড়াও প্যালেস্টাইন ফুটবল এ্যাসোশিয়েশন মাহমুদ সারসাকের মুক্তির দাবি জানিয়ে আসছিল।

এমনকি এসব ক্রীড়া সংগঠন ২০১৩ সালে ইউরোপীয় অনুর্ধ ২১ চ্যাম্পিয়নশীপ ফুটবলে ইসরাইলকে অংশ না দিতে আহবান জানায়।

ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার মাহমুদ সারসাকের মুক্তির দাবি জানান।

ইসরাইলের কারাগারে মাহমুদ সারসাকের মত আর কোনো বন্দী এত দীর্ঘ দিন অনশন করেনি।

রিয়েল-টাইম নিউজ ডকটম/ওয়েবসাইট/আরআই_ ২০৩০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (মধ্যপ্রাচ্য)

বান কি মুনের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

রাফসানজানির পুত্র কন্যা গ্রেপ্তার

ইসরাইলের সাথে টানাপড়েনে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্য কূটনীতি

‘ইসরাইল ধ্বংসের সুযোগ খুঁজছে ইরান’

বাহরাইনে ২৯ বিক্ষোভকারী গ্রেপ্তার

আরব বসন্ত বিশৃঙ্খলা ছাড়া কিছুই দেয়নি: আসাদ

সিরিয়ায় বিমান হামলায় হত ৩০

রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে সিরিয়া

গোলান মালভূমিতে ইসরাইলের সামরিক মহড়া

উত্তরাধিকার সংকটে সৌদি বাদশাহী

সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই

সিরিয়ার নাগরিকরা হজ করতে পারবেন না

‘সিংহের লেজ নিয়ে খেলতে নেই’

সাবমেরিন ও ডেস্ট্রয়ার চালু করল ইরান

ইয়েমেনে ৫০ মার্কিন সেনা মোতায়েন

সিরিয়ায় বাইরের শক্তি ঢুকে পড়ছে: জাতিসংঘ

তুরস্কের সাথে সম্পর্ক ফিরে পেতে চায় ইসরাইল

ইয়েমেনের মন্ত্রী ও প্রশাসনে রদবদল

ইরানে হামলা করবেনই নেতানিয়াহু

‘নির্মম’ এ হামলা অগ্রহণযোগ্য: নিন্দা ওবামার