জামিন পেলেন পিঙ্কি প্রামাণিক
|
 |
 |
 |
|
Wed 11 Jul 2012 12:39 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- অবশেষে ২৫ দিন জেলবন্দী থাকার পর জামিন পেলেন ভারতীয় অ্যাথলেট পিঙ্কি প্রামাণিক। মঙ্গলবার বারাসাতের উত্তর চব্বিশ পরগনা জেলা আদালত ধর্ষণ মামলায় অভিযুক্ত পিঙ্কির জামিন আবেদন মঞ্জুর করেছে।
এক মহিলার দায়ের করা ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে গত ১৪ জুন তেঘরিয়া থেকে জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মহিলা বিভাগে পদকজয়ী পিঙ্কি প্রামাণিককে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ওই মহিলার অভিযোগ, পিঙ্কি তাকে ধর্ষণ করেছেন এবং তিনি নারী নন, পুরুষ।
মঙ্গলবার বারাসাত আদালতে প্রায় ৪০ মিনিট শুনানির পর পিঙ্কির জামিন আবেদন মঞ্জুর করে জেলা জজ জানান, ইতিমধ্যেই দুবার তার শারীরিক পরীক্ষা হয়েছে। ক্রোমোজোম পরীক্ষাও করা হয়েছে। সুতরাং, অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার কোনও কারণ নেই।
অন্যদিকে মঙ্গলবারই পিঙ্কির লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত ক্রোমোজোম রিপোর্ট নিয়ে আলোচনায় বসে ১১ সদস্যের মেডিকেল বোর্ড। সোমবার পিঙ্কি প্রামাণিকের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত ক্রোমোজোম বিন্যাস পরীক্ষার রিপোর্ট হাতে পান ওই মেডিকেল বোর্ডের চেয়ারম্যান বিশ্বনাথ কাহালি।
এরপর এসএসকেএম হাসপাতালের সুপার ডা. তমালকান্তি ঘোষ জানান, মেডিকেল বোর্ডের বৈঠকের পর রির্পোট পাঠানো হবে বারাসাত আদালতে।
অন্যদিকে ধর্ষণ মামলায় আটক ভারতের জাতীয় অ্যাথলেট পিঙ্কি প্রামাণিককে ‘হেনস্তা’র প্রতিবাদে এদিন বারাসাত আদালতে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন।
মেডিকেল রিপোর্ট পেশ বা আদালতের রায় ঘোষিত হওয়ার আগেই আন্তর্জাতিক পর্যায়ের মহিলা অ্যাথেলেটিক্সে অংশগ্রহণকারী পিঙ্কিকে যেভাবে জেলের পুরুষ সেলে রাখা হয়েছে এবং পুরুষ পুলিশকর্মীরা তার সাথে অভব্য আচরণ করছে, ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার প্রতিবাদ জানিয়েছে।
বুল চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদারের মতো ভারতের প্রাক্তন ক্রীড়াবিদরা এ বিষয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম/আরআই_ ১৮৩৪ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|