Real-time News Network

সাকার বিরুদ্ধে ৬ষ্ঠ সাক্ষীকে জেরা শেষের নির্দেশ

Wed 11 Jul 2012 12:24 AM BdST

rtnnঢাকা, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক  সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী এডভোকেট নির্মল চন্দ্র শর্মাকে বুধবার দুপুর ১২ টার মধ্যে জেরা শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়।

আসামিপক্ষ আজ সাক্ষীকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন। দ্বিতীয় দিনের জেরা শেষে ট্রাইব্যুনাল সাক্ষীর জেরা শেষ করতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দেন। পরে মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

জেরাকালে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনার এক প্রশ্নের জবাবে নির্মল চন্দ্র বলেন, মুক্তিযুদ্ধের সময়  পাকিস্তান আর্মি ও তাদের সহযোগীদের হাতে আহত আমার পিতাকে যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। কেননা তখন হিন্দুদের চলাফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ন ছিল।

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এ পর্যন্ত প্রসিকিউশনের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আরো জবানবন্দি পেশ করেছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, চট্রগ্রামের ব্যবসায়ী এম সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরু বাঙালী, গৌরাঙ্গ চন্দ্র সিংহ এবং প্রফুল রঞ্জন সিংহ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।

সাকা চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৭ মে ১০৫ পৃষ্ঠার ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। গত ৪ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সুনির্দিষ্ট ২৩টি ঘটনায় ৭২টি অভিযোগ গঠন করা হয়।

সালাউদ্দিন কাদের চৌধুরীকে এক আবেদনের পেক্ষিতে ২০১০ সালের ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয়। এর আগে ১৫ ডিসেম্বর অপর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ৪ অক্টোবর তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত রিপোর্টে ৫৫ পৃষ্ঠার অভিযোগপত্রের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্রসহ ১৮টি সিডি উপস্থাপন করা হয়। গত ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। ১৮ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৮১৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’