Real-time News Network

মিশরে সংসদ অধিবেশন শুরুর ডাক দিলেন স্পিকার

Tue 10 Jul 2012 11:42 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মিশরের সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত আমলে না নিয়ে সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে।

এর আগে সাংবিধানিক আদালত সংসদ ভেঙ্গে দেয়ার পর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সংসদ চালুর জন্যে ডিক্রি জারি করে।

কিন্তু সাংবিধানিক আদালত জানায় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ডিক্রি সত্ত্বেও তাদের দেয়া পূর্বের আদেশ বহাল থাকবে।

এছাড়া মিশরের সামরিক পরিষদ ডিক্রি জারির জন্যে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সতর্ক করে দেয়।

তবে সাংবিধানিক আদালত কিংবা সামরিক পরিষদের মনোভাব উপেক্ষা করে সংসদের অধিবেশন ডেকেছেন স্পিকার সাদ আল-কাতাতনি।

তিনি জানিয়েছেন, সংসদ সদস্যরা মিসরের স্থানীয় সময় বেলা ১০টায় অধিবেশনে বসবেন।

তবে, আজকের অধিবেশনে সব দলের সংসদ সদস্যরা যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

কারণ বামধারার অধিকাংশ দল ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা সংসদে যোগ দিচ্ছে না।

তবে প্রেসিডেন্ট মুরসি এবং স্পিকার কাতাতনি দু’জনই ব্রাদার হুডের সদস্য।

ব্রাদার হুড সংসদ চালুর পক্ষে মিলিয়ন ম্যান লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৭৩৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আফ্রিকা)

মিশরের প্রধান মুফতি অবমাননাকর চলচ্চিত্র মানবতার বিরুদ্ধে আঘাত

হোসনে মোবারক কখনই হৃদরোগে আক্রান্ত হননি

লিবিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানে হত ৪

‘ক্ষুধার্ত তাই কাজে যোগ দিয়েছি’

ক্লোজারের মত শার্লির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

লিবিয়ায় মন্ত্রী, নিরাপত্তা প্রধান বরখাস্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকরা কাজে ফিরছে না

অর্থনৈতিক যুদ্ধে মিশর

মিশরে কপ্টিক-মুসলিম সংঘাত, উত্তেজনা

মুস্তাফা আবু শাকুর লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের প্রধানমন্ত্রীর বিয়ে থামিয়ে দিল আদালত

ইনোসেন্স অব মুসলিমে ইসলামকে ক্যান্সারের সাথে তুলনা

সোমালি প্রেসিডেন্টের উপর বোমা হামলা

সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট

গাদ্দাফি বিরোধীদের নির্যাতন করেছিল যুক্তরাষ্ট্র

গাদ্দাফির গোয়েন্দা প্রধান সেনুসিকে লিবিয়ার কাছে ফেরত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের একাংশ মুক্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের অব্যাহতি

মিশরের ৭০ আর্মি জেনারেলকে বাধ্যতামূলক অবসর

৪২ বছর পর মিশরে হিজাব পরে ক্যামেরার সামনে নারী