পাশ্চাত্যে মসজিদ নির্মাণ নিষিদ্ধের আহবান
|
 |
 |
 |
|
Tue 10 Jul 2012 11:24 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ‘ইসলাম ফোবিয়া’ থেকে কিছুতেই মুক্ত হতে পারছেন না পশ্চিমা বিশ্ব। তাই মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডের উগ্র-ডানপন্থী ও ইসলাম-বিদ্বেষী সংসদ সদস্য গির্ট উইল্ডার্স।
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ওয়েস্টার্ন কনজারভেটিভ সামিটে মার্কিন কংগ্রেসের কাছে এ আহ্বান জানান, ডাচ রাজনীতিবিদ উইল্ডার্স।
তিনি বলেছেন, ইসলামীকরণ ঠেকাতে না পারলে আমরা সবই হারিয়ে ফেলব, হারিয়ে যাবে আমাদের পরিচিতি, সংস্কৃতি, সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র, স্বাধীনতা ও সভ্যতা।
ইসলাম সবকিছু গ্রাস করে নেবে এমন আতংকে ভুগছেন গির্ট উইল্ডার্স।
ফ্রিডম পার্টির নেতা গির্ট উইল্ডার্স বলেছেন, মসজিদগুলোকে নিষিদ্ধ করা হলে ইউরোপ ও আমেরিকায় ইসলামের ছড়িয়ে পড়া বা ইসলামীকরণ ঠেকানোর কাজ সহজ হবে।
ইসলাম ও মুসলিম-বিদ্বেষের জন্য ব্যাপক সমালোচিত গির্ট উইল্ডার্স আরো বলেন, আমাদের উচিত নতুন মসজিদ নির্মাণ নিষিদ্ধ করা। এরই মধ্যে পাশ্চাত্যে ইসলাম যতটা ছড়িয়ে পড়েছে তাই যথেষ্ট।
এর আগে গির্ট উইল্ডার্স পবিত্র কোরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তিনি কোরআনকে ‘ফ্যাসিবাদী’ বললে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
কোরআন সহিংসতা ছড়িয়ে দিচ্ছে, এমন ধারণা তুলে ধরতে ২০০৮ সালে ১৫ মিনিটের একটি প্রামাণ্য-চিত্র বানিয়েছিলেন গির্ট উইল্ডার্স।
এদিকে মার্কিন সংসদ সদস্যরা মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার এই দাবির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে মসজিদের বিরুদ্ধে তীব্র বিষোদগার চললেও মুসলিম ভোটারদের কথা চিন্তা করে সিনেটররা সতর্ক বক্তব্য রাখছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে উইসকনসিন অঙ্গরাজ্যে অন্ততঃ ৩৫টি মসজিদ প্রকল্প প্রবল শত্রুতার মুখে পড়েছে। ট্রাফিক জ্যাম সৃষ্টি ও সন্ত্রাসের আশঙ্কা এমন নানা অজুহাত দেখিয়ে এইসব মসজিদ নির্মাণ প্রকল্প বানচালের চেষ্টা করছে ইসলাম-বিদ্বেষী মহল।
কোনো কোনো মসজিদে সন্ত্রাসী হামলা। ২০১১ সালে উইশিটা মসজিদে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ হামলার জন্য ৫ হাজার ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল মুক্ত বিশ্ব ও অপরের মত প্রকাশে স্বাধীন হিসেবে বিবেচিত পশ্চিমা রাজনীতিকরা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৭২০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|