Real-time News Network

পদ্মা সেতু নিয়ে আর ধর্না নয়: প্রধানমন্ত্রী

Tue 10 Jul 2012 10:46 PM BdST

rtnn ঢাকা, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পদ্মা সেতু নির্মাণে কারো কাছে আর ধর্না দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দাতাদের মধ্য থেকে কেউ এগিয়ে আসলে তা বিবেচনা করা হবে।

মঙ্গলার সকালে তার কার্যালয়ে জেলা প্রশাসকদের তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও জেলা প্রসাশকের মধ্যে মতপার্থক্য ও সমন্বয়হীনতা দূর করতে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।

দাতাগোষ্ঠীর ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আর ভিক্ষা চাওয়া নয়, আমরা নিজের পায়ে দাঁড়াব। নিজেদের অর্থেই এ সেতু নির্মাণ করবো।

তিনি বলেন, আমরা কেবিনেটে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই পদ্মা সেতু করব। কোনো ডোনার আসলে ভাল, আর কারো কাছে ধর্না দেবো না। আমরা আর মানুষের কাছে হাত পাতা বা সবক শুনতে চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই।

অনুষ্ঠানে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। সবার জন্য আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। মানুষকে আইন সম্পর্কে সচেতন করতে হবে।

এসময় প্রধানমন্ত্রী দেশের মানুষকে রাজধানী কেন্দ্রীক প্রবণতা দূর করতে স্থানীয় সরকার শক্তিশালী করার মধ্য দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ছাড়াও বিভাগীয় কমিশনাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও জেলা প্রসাশকের মধ্যে মতপার্থক্য ও সমন্বয়হীনতা দূর করতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের সকল জেলা প্রশাসকদের নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে- ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার, প্রবাসী পরিবারের সদস্যদের সেবা, ক্ষুদ্র শিল্প উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা, সার ও কৃষি উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সেবা খাত।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/একেএ/আরআই_ ১৬৪৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’