Real-time News Network

নির্বাচনী নয়, প্রকৃত পদ্মা সেতু চায় বিএনপি

Tue 10 Jul 2012 8:27 PM BdST

rtnnঢাকা, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নির্বাচনী সেতু নয়, বিএনপি প্রকৃত পদ্মা সেতু চায় বলে মন্তব্য করেছেনবিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

ফারুক পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের উত্স হিসেবে সারচার্জ আরোপের বিরোধিতা করে বলেন, সারচার্জ নাম না দিয়ে এটাকে আবুল চার্জ নাম দিন।

বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদের মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে চকবাজার থানা ছাত্রদলের আয়োজনে এক মুক্ত আলোচনায় বিরোধীদলীয় চিফ হুইপ এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন, স্লিপ কেটে পদ্মা সেতুর নামে টাকা ওঠানো হচ্ছে। এটা ‘হাস্যকর’।

তিনি বলেন, নির্বাচনের জন্য যেনতেনভাবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করলে চলবে না। জনগণের জন্য এ সেতু করতে হবে।

ফারুক বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিএপি ক্ষমতায় আসলে একটি নয়, দুটি পদ্মা সেতু নির্মাণ করা হবে। সেই সাথে পদ্মা সেতু জন্য ভূমি অধিগ্রহণে যারা মানুষের ক্ষতি করছে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তাদেরও বিচার করা হবে।

তিনি অভিযোগ করে বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। এতে জনগণ বিভ্রান্তিতে পড়েছে। মন্ত্রীদের একেক জনের একেক কথায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে।

পদ্মা সেতুতে দুর্নীতি সম্পর্কে বিশ্ব ব্যাংকের দেয়া চিঠি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে ফারুক বলেন, পদ্মা সেতুতে যারা দুর্নীতি করেছে অবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করুন।

তত্ত্বাবধায়ক প্রসঙ্গে ফারুক বলেন, সরকার মনগড়াভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। হাইকোর্টের রায় পূর্ণাঙ্গ না মেনে, আংশিক রায়ের ভিত্তিতে তারা এই বিল পাশ করেছে।

এ সময় তত্ত্বাবধায়ক নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশের দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফারুক বলেন, গুম-হত্যা ও দুর্নীতির রাজনীতি বন্ধ করুন। নইলে আপনার পরিণতিও স্বৈরশাসক এরশাদের মতই হবে।

তিনি বলেন, মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক কারাগারের কয়েদিদের জন্য যে পোশাক তৈরি করেছিলেন, ভাগ্যের পরিহাসে এখন তাকেই সেই পোশাক পরতে হচ্ছে। এ থেকে আপনার শিক্ষা নেয়া উচিত।

বিদ্যুত উত্পাদনে কুইক রেন্টাল পদ্ধতির মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন অভিযোগ করে জয়নাল আবদিন ফারুক বলেন, একদিন এসবের হিসাব দিতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহের মামলায় প্রকৃত আসামিদের আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাঁর মুক্তি দাবি করেন।

বিডিআর বিদ্রোহী সম্পর্কে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, থলের বিড়াল বের হয়ে যাবে জন্য  এ হত্যাকাণ্ডের ঘটনায় সংসদীয় কমিটি গঠন করা হয়নি।

সংগঠনের সভাপতি জাকির আহমেদ বাবুর সভাপতিত্বে এতে অন্যেদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা নগর দক্ষিণের সভাপতি হাবিবুর রশীদ হাবিব, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসিম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/একেএ/আরআই_ ১৪২৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’