Real-time News Network

আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক আদায় করা হবে: ফখরুল

Tue 10 Jul 2012 3:23 AM BdST

rtnnঢাকা , ৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমে মহাজোট সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। তত্ত্বাবধায়কের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদল ‘বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা, আগামী দিনের নের্তৃত্ব ও তারেক রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

ফখরুল বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ম ও গণতন্ত্রের প্রতীক। তিনি একদিকে স্বাধীনতার ঘোষক এবং অন্যদিকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপোষহীন নেত্রীর উত্তরাধিকারের রাজনীতি ধারণ করছেন।

তিনি অভিযোগ করে বলেন, সরকার বাংলাদেশকে একটি ব্যর্থ ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছে। তাদের নতুজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সাথে কোনো দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক এখন আর নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার আবারো দেশে একদলীয় বাকশাল কায়েমের চেষ্টা করছে। সেজন্যই তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পাশাপাশি সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের সমালোচনার পথ বন্ধ করে দিয়েছে।

সরকার মানুষের অধিকার হরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা যদি মানুষের অধিকার ফিরিয়ে না আনতে পারি, তাহলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্য প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান জিয়াউর রহামানের যোগ্য উওরসূরি। এজন্যই সরকার তাকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের জন্য সুপ্রিমকোর্টের রায়ই যথেষ্ট। কিন্তু সরকার এর বাইরে জোর করে নির্বাচন দিয়ে জয়ী হতে চায়। এটা তাদের জন্য ফুলের মালা না হয়ে, কাটার মালায় পরিণত হবে।

ছাত্রদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. অধ্যাপক এমএ মাজেদ, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক আমান উল্লাহ কবির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি এমপি প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এসআই_ ২১১১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’