Real-time News Network

বিশ্বব্যাংকের দেয়া দুর্নীতির চিঠি প্রকাশের দাবি

Tue 10 Jul 2012 2:09 AM BdST

rtnnঢাকা, ৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির কারণে বাংলাদেশের জনগণের কপালে যে কলঙ্কের কালিমা লেগেছে তার জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

এছাড়াও প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাংকের দেয়া দুর্নীতির চিঠি জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানান তিনি।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাসাস ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ‘দুর্নীতি ও বর্তমান সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, কে কে টাকা নিয়েছে তা এই চিঠিই প্রমান করে দিবে। মন্ত্রীরা কুইক-রেন্টাল, শেয়ার বাজারের নামে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রীদেরকে বলে দিন। তারাই পারবে পদ্মা সেতু করার টাকা দিতে।

রোববার অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনে সংসদ-উপনেতা সাজেদা চৌধুরী ‘জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকারী’ বলায় তার কঠোর সমালোচনা করে ফারুক বলেন, খুন-গুম করতে আপনারা জানেন। জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আপনাদের পিতাকে আপনাদের লোকেরাই হত্যা করেছে।

সরকারের সর্বস্তরে দুর্নীতির কারণে আজ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন মন্তব্য করে ফারুক বলেন, প্রধানমন্ত্রীর এখনি পদত্যাগ করা উচিত।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে ফারুক বলেন, নিজে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে দিয়ে নির্বাচন দিবেন তা হবে না। এই নির্বাচনে বিএনপি কখনোই যাবে না। মনে রাখবেন, মঈন-ফখরুদ্দিন মার্কা নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

তিনি আরো বলেন, আপনারা যদি এই সাড়ে তিন বছরে জনপ্রিয় হয়ে থাকেন তাহলে আপনারা আবারও ক্ষমতায় আসবেন। তাই সৎ সাহসসের সাথে জনগণের দাবী মেনে নিয়ে তত্ত্বধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান ফারুক।


জাসাস ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হান্নান মাসুমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির জাতীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএইচ/আরআই_ ২০০৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’