নয়টার ট্রেন যেন নয়টায় ছাড়ে: ওবায়দুল
|
 |
 |
 |
|
Tue 10 Jul 2012 1:04 AM BdST
|
ঢাকা, ৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমি কোন কথা বলবনা। আমি এখন প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত আছি।
সোমবার বিকেলে রেলভবনে বিজিএমইএ’র একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, রাস্তার উন্নয়ন ও নয়টার ট্রেন যেন নয়টায় ছাড়ে সেটাই দেখা এখন আমার প্রধান কাজ।
মন্ত্রী পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথাই আমার কথা।
এছাড়া আর কোন কথা বলতে রাজি হননি তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা থেকে চট্রগ্রামে যাতায়াতের জন্য কোটা সুবিধা দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।
এক্ষেত্রে মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
এ সময় বিজিএমই’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ১৮৫৯ ঘ.
|
|
|
|