সৌদি রাজকুমারির বৃটেনে আশ্রয় প্রার্থনা
|
 |
 |
 |
|
Mon 9 Jul 2012 12:21 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ৮ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সৌদি রাজকুমারি সারা বিনতে তালাল বিন আবদুল আজিজ ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
সৌদি আরবের সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে রাজকুমারি বলেছেন, দৈহিক ও মানসিক নির্যাতন চালানো ছাড়াও তার সম্পদও আটক করা হয়েছে।
ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ব্রিটেনে সৌদি দূতাবাসের বাইরে তার ওপর হামলা চালিয়েছিল একজন কর্মকর্তা। ওই কর্মকর্তা তার বাহু ধরে তাকে আটকাতে চেয়েছিল বলে জানান রাজকুমারি সারা।
সৌদি রাজকুমারি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমি এখন খুবই ভীত-সন্ত্রস্ত। তারা জানে আমি ফিরে যেতে পারব না। এখানে হুমকি রয়েছে। এটা সৌদি সরকারের মুখে চপেটাঘাত।
রাজকুমারি সারার আইনজীবী শুক্রবার বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন করেন।
সৌদি কর্তৃপক্ষ সারাকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য চাপ দিচ্ছে। অবশ্য সারার অভিযোগগুলো খতিয়ে দেখা হবে কিনা বা ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয় বিবেচনা করছে কিনা তা স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।
সৌদি রাজকুমারি সারা ২০০৭ সাল থেকে ব্রিটেনে বাস করছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে হামলা ও হুমকিসহ নানা অপরাধ চালানো হয়েছে। তাকে ও তার সন্তানদের অপহরণের চেষ্টা চলছে।
নিজেকে সংস্কারবাদী দাবি করে সৌদি রাজকুমারি সারা জানান, আধুনিক ইসলামী পথই তার পছন্দ। সারার চাচা যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ তার প্রধান সমর্থক ছিলেন।
নায়েফ কয়েক সপ্তাহ আগে মারা গেছেন। তিনি সারার বাবা ৮০ বছর বয়স্ক যুবরাজ তালাল বিন আবদুল আজিজ আল সৌদের বিরোধী ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বয়োবৃদ্ধ রাজপুত্রদের অসুস্থতার কারণে সৌদি আরবে ক্ষমতার শূন্যতা জোরদার হচ্ছে এবং দেশটিতে শিগগিরই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে।
এছাড়া নানা ধরনের বৈষম্য বেড়ে যাওয়ায় সৌদি আরবে যে রাজনৈতিক সংস্কার ও মানবাধিকার প্রতিষ্ঠা প্রয়োজন হয়ে পড়েছে তার দিকে শাসকরা এখনো পর্যাপ্ত নজর দিচ্ছেন না।
এ জন্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মাঝে মধ্যেই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হলে তা কঠোর হাতে দমন করছে সৌদি সরকার।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৮১৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|