মেয়েদের স্কার্ফ পড়ে খেলতে দেবে না ফ্রান্স
|
 |
 |
 |
|
Sun 8 Jul 2012 7:09 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ৮ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা মেয়েদের মাথায় স্কার্ফ পড়ে খেলতে দিতে রাজি হলেও সে সুযোগ দেবে না ফ্রান্স।
দেশটির সরকার মুসলিম মেয়েদের মাথায় স্কার্ফ পরে ফুটবল খেলতে দেবে না বলে ঘোষণা করেছে।
ফ্রান্স ফুটবল ফেডারেশন বা এফএফএফ’র ঘোষণায় বলা হয়েছে, তারা ধর্ম নিরপেক্ষতার নীতি মেনে চলবে।
মুসলিম মেয়েদের স্কার্ফ ব্যবহারের ওপর ২০০৭ সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
গত বৃহস্পতিবার জুরিখে ফিফা সদর দপ্তরে ফুটবলের আইন প্রণয়নে নীতিনির্ধারণী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (ইফাব) বৈঠকে মুসলিম মেয়েদের স্কার্ফ ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
মাথায় স্কার্ফ ব্যবহারে নিরাপত্তার ঝুঁকি নেই বলে চিকিৎসকরা মত দেয়ায় তা ব্যবহারে অনুমোদন দেয়া হয়।
ফ্রান্স নিজেকে কঠোরভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করলেও কার্যতঃ মুসলিম বিরোধী হওয়ায় মেয়েদের স্কার্ফ পড়ে ফুটবল খেলতে দিতে রাজি হচ্ছে না।
এর আগে ফ্রান্সে বোরখা বা নেকাব ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
২০০৪ সালে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহার নিষিদ্ধ করার পর মুসলিম মেয়েরা বাইরে হিজাব পড়লেও স্কুল বা কলেজে তাদের তা খুলে ঢুকতে হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৩০২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|