ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র আফগানিস্তান: হিলারি
|
 |
 |
 |
|
Sat 7 Jul 2012 6:19 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ৭ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আফগানিস্তানকে ন্যাটোর বাইরে প্রধান মিত্রের মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুলে এক অনির্ধারিত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই ঘোষণা দেন। সূত্র: বিবিসি অনলাইন।
নন-ন্যাটো এই মিত্র তালিকার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, মিশর ও ইসরাইল। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি ও প্রতিরক্ষা সহযোগিতায় বিশেষ সুবিধা পেয়ে থাকে।
আফগানিস্তানকে সহযোগিতার বিষয়ে জাপানে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ দাতা দেশগুলোর সম্মেলনকে সামনে রেখে হিলারি কাবুল সফর করছেন। ২০১৪ সালের শেষ নাগাদ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর দেশটিকে সহযোগিতার রূপরেখা নির্ধারণে সম্মেলনে আলোচনা হবে।
টোকিওতে রোববারের এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো আফগানিস্তানের জন্য বার্ষিক প্রায় চার বিলিয়ন ডলার অর্থ-সহযোগিতার প্রতিশ্রুতি দেবে বলে আশা করা হচ্ছে।
আফগান কেন্দ্রীয় ব্যাংক জানায়, আফগানিস্তানে প্রতিবছর ছয় থেকে সাত বিলিয়ন ডলার সহযোগিতা প্রয়োজন। শুধু নিরাপত্তা খাতেই প্রয়োজন চার বিলিয়ন ডলার।
টোকিও সম্মেলনে অর্থ-সহযোগিতার বিষয়ে শক্তিশালী প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা চালাবে কাবুল। তবে, এক্ষেত্রে দাতা দেশগুলোর এসব অর্থ ব্যয়ে সুশাসন ও স্বচ্ছতার নিশ্চয়তা চাইবে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে আলোচনার পর হিলারি বলেন, আফগানিস্তানকে দেয়া নতুন মর্যাদা দেশটির ভবিষ্যতের ব্যাপারে মার্কিন প্রতিশ্রুতি শক্তিশালী নিদর্শন। আফগানিস্তানকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই_ ১২১০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|