Real-time News Network

দিনাজপুর সদরে বজ্রপাতে নিহত ২, আহত ৫

Fri 6 Jul 2012 4:07 AM BdST

rtnnদিনাজপুর, ৫ জুলাই (রিয়েল টাইম নিউজডটকম)-- দিনাজপুরে বজ্রাপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার একরারপুর গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় সদর উপজেলার একরাপুর গ্রামে আমবাগানে আম পাড়ার সময় ধীরেন চন্দ্র দাস (৭০) ও ফুলো বালা রায় (৫৫) বজ্রাপাতে ঘটনাস্থলেই মারা যায়।

এসময় বজ্রাপাতে আহত হয়েছে আরো পাঁচ জন। আহতরা হলেন- লোলিত চন্দ্র রায়, ভোগবালা রায়, নিন্দু রাণী রায়, ফুলন বালা রায় ও জগদীশ চন্দ্র রায়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বজ্রপাতে দুই জনের মৃত্যুর ঘটনায় একরারপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২২০৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন