Real-time News Network

এ কেমন নৃশংসতার শিকার পাঁচ বছরের শিশু সোহেল

Fri 6 Jul 2012 3:49 AM BdST

rtnnঝিনাইদহ, ৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঝিনাইদহে পাঁচ বছরের শিশু সোহেলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে সদর উপজেলার সাগান্না গ্রামের মসজিদ পাড়ার ঠাণ্ডু শেখের ছেলে।

পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগান থেকে সোহেলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, সাগান্না গ্রামের মসজিদ পাড়ার ঠাণ্ডু শেখের পাঁচ বছর বয়সী শিশু সন্তান সোহেলকে সকাল ১১টা থেকে পাওয়া যাচ্ছিল না।

তিনি জানান, অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী বাঁশ বাগানের ভিতর বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে সোহেলের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, সন্ত্রাসীরা তাকে অপহরণের পর কুপিয়ে হত্যা শেষে লাশ বস্তাবন্দী করে বাঁশ বাগানে ফেলে রেখে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২১৪৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন