বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মবিরতি স্থগিত
|
 |
 |
 |
|
Fri 6 Jul 2012 3:39 AM BdST
|
দিনাজপুর, ৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর আশ্বাসের প্রেক্ষিতে তিন দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীদের সাথে কর্তপক্ষে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীরা তিন দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদান করেন। তবে তিন দিনের মধ্যে চাকুরি স্থায়ী করা না হলে তারা ফের কর্মবিরতে শুরু করবেন বলে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জানান।
এদিকে, অদক্ষ শ্রমিকদের দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখার চেষ্টা করলে বুধবার দুপুরে ২ নং ইউনিটে আগুন লেগে অচল হয়ে যায়। বর্তমানে ২নং ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
এছাড়া, তাপবিদ্যুতের ১ নং ইউনিট থেকে মাত্র ৬৫ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২১৩২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|