Real-time News Network

বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৫ শতাংশ

Fri 6 Jul 2012 1:39 AM BdST

rtnnঢাকা, ৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- গত বছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ২৫ শতাংশ বেড়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা আঙ্কটাড।

বৃহস্পতিবার সংস্থাটির ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১২’ এ তথ্য তুলে ধরা হয়। সারা বিশ্বে একযোগে এই প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশে সংস্থাটির পক্ষে এই প্রতিবেদন প্রকাশ করে বিনিয়োগ বোর্ড।

প্রতিবেদন বলা হয়, গত বছর রেকর্ড পরিমান একশ’ ১৩ কোটি মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ দেশে  এসেছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমান একশ কোটি ডলার ছাড়িয়েছে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগের সূচিতে বাংলাদেশের অবস্থান ইতিবাচক জানিয়ে প্রতিবেদন বলা হয়, এশিয়াসহ উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগের সম্ভাবনা প্রবল।

এক বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বৈদেশিক নিয়োগ গড়ে ২৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে ভারতে সর্বোচ্চ ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। পরে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ইরান ও পাকিস্তান রয়েছে।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদ বলেন, এফডিআই প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। ২০০৮ সালে একশ’ ৮ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল, যার মূল কারণ ছিল টেলিকম খাতে বিদেশি বিনিয়োগ। আর ২০০৯ সালে ৭০ কোটি ডলার ও ২০১০ সালে আসে ৯১ কোটি ৩৩ লাখ ডলার।

তিনি আরো জানান, গত বছর দেশে আসা বিনিয়োগের মধ্যে ২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার এসেছে বস্ত্র ও পোশাক শিল্পে। এছাড়া ব্যাংক খাতে ২৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার, জ্বালানি খাতে ২৩ কোটি ৮২ লাখ ডলার এবং টেলিকম খাতে ১৮ কোটি ৯ লাখ ডলার এসেছে।

তবে টেলিকম খাতে ২০১০ সালের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে। ওই বছর ৩৫ কোটি ৯৮ লাখ ডলার আসলেও ২০১১ সালে এসেছে ১৮ কোটি ৯ লাখ ডলার।

বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে মিশর থেকে, ১৫ কোটি ২৩ লাখ ডলার। এরপর আছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, হংকং, অষ্ট্রেলিয়া, পাকিস্তান, জাপান ও ভারত।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে সারাবিশ্বেই বিদেশি বিনিয়োগ ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বেড়েছে। ২০১০ সালে এই পরিমাণ এক দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার ছিল।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএ/আরআই_ ১৯৩৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার