Real-time News Network

সরকারি খাদ্যগুদাম থেকে চুরি হওয়া ১৮৪ বস্তা গম উদ্ধার

Fri 6 Jul 2012 12:24 AM BdST

rtnnমেহেরপুর, ৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মেহেরপুরে সরকারি খাদ্যগুদাম থেকে চুরি যাওয়া ১৮৪ বস্তা গম উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে গমগুলো স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে রাখা হয়েছে।

এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত চুরি হওয়া এসব গম উদ্ধার করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার হিজুলি গ্রামের মৃত আকছেদ মালিথার ছেলে জয়নাল মালিথার গোডাউন থেকে গমগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমঝুপি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জাহানের কোয়ার্টার থেকে গমগুলো বৃহস্পতিবার সকালে আমঝুপি বাজারের সাধ আলীর গোডাউনে রাখা হয়।

এলাবাসীর গুঞ্জণের কারণে দুপুরে ট্রাকযোগে নিয়ে জয়নাল মালিথার গোডাউনে গমগুলো সরিয়ে রাখা হয়। সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলো আটক করে। দুই গোডাউনের মালিক পলাতক রয়েছে।

আমঝুপি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জানান, গম চুরির বিষয়ে তিনি কিছুই জানেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের জানান, প্রতিটি বস্তায় সরকারি গুদামের সিল রয়েছে। গোডাউন সীলগালা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৮২১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন