Real-time News Network

কাউকে তোয়াক্কা করি না, নিজেরাই পদ্মা সেতু করব: সাজেদা

Thu 5 Jul 2012 10:40 PM BdST

rtnnঢাকা, ৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করা হবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেটে ছাত্রলীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু অনুষ্ঠানে সংসদ উপনেতা বলেন, বিশ্বব্যাংকের তোয়াক্কা করি না। প্রয়োজনে এক বেলা বাজার করব না। বিশেষ ফান্ড গঠন করে বিশ্বব্যাংকের সাহায্য ছাড়াই পদ্মাসেতু নির্মাণ করবো।

তিনি বলেন, আমরা অনেক কিছুই হারিয়েছি। তবে বঙ্গবন্ধুর আদর্শ আমরা হারায়নি। জাতির জনক বঙ্গবন্ধু কখনো মাথা নত করেননি। তাই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আর বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগও কারো কাছে মাথানত করবে না।

ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সেই ধারাবাহিকতা বহন করছে বলে মন্তব্য করেন তিনি।

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের সমালোচনা করে সাজেদা চৌধুরী বলেন, বিশ্বব্যাংক টাকা দেয়নি, তাতে কী হয়েছে? আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমেরিকা তখনো আমাদের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা তোমাদের তোয়াক্কা করব না। নিজেদের টাকায় পদ্মা সেতু হবে।

তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সাজেদা বলেন, আমাদের একজন ম্যাডাম আছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এখন তিনি তত্ত্বাবধায়ক সরকার চান।

তিনি বলেন,  জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় না। তাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হবে। আমরা ক্ষমতা থেকে সরে যাব। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই আমাদের নির্বাচন হবে।

নয় বছর পর বাংলাদেশ ছাত্রলীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সর্বশেষ ২০০৩ সংগঠনের প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করা হয়। এরপর প্রাথমিক সদস্যপদ দেওয়ার গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা মানেননি কেউ। ফলে বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদেরও মধ্যেও অনেকেরই সদস্যপদ নেই।

ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহাম্মদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’  বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সৈয়দা সাজেদা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহাম্মদের হাতে তুলে দেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন করেন তিনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/আরআই_ ১৬৩৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’