রুয়েট:
ভিসির দপ্তর ভাঙচুর করল সরকার দলীয় নেতাকর্মীরা
|
 |
 |
 |
|
Thu 5 Jul 2012 8:02 PM BdST
|
রাজশাহী, ৫ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটুর নেতৃত্বে প্রায় দুই শ দলীয় নেতাকর্মী এ তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভিসি অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরীর সাথে দেখা করতে তার দপ্তরে যান মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটুর নেতৃত্বে প্রায় দুই শ নেতাকর্মী।
কিন্তু ভিসি না থাকায় তার দপ্তর বন্ধ ছিল। এসময় তারা অফিস সহকারীর কাছ জোর করে চাবি নিয়ে ভিসির অফিস খুলে দুটি কক্ষে ভাঙচুর শুরু করে। এসময় তারা চেয়ার টেবিল, জানালা দরজার কাঁচ, টেলিভিশন, ফ্রিজ, এসি, কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও ফাইলপত্র তছনছ করে।
ভাঙচুর শেষে তারা শ্লোগান দিতে দিতে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহমুদ ও নগরীর মতিহার থানার ওসি অনিছুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, রুয়েটের ছাত্র কণ্যাণ পরিচালক অধ্যাপক ড. শামীমুর রহমান জানান, ভিসি সকালে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এসময় বহিরাগতরা তাকে না পেয়ে ভাঙচুর করে।
জরুরি ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের বৈঠক আহ্বান করা হয়েছে বলেও তিনি জানিয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/জেজিএস/এমএম_১৪০১ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|