Real-time News Network

চৌহালী উপজেলা সদর রক্ষা বাঁধে আবারো ধস

Thu 5 Jul 2012 4:58 AM BdST

rtnnসিরাজগঞ্জ, ৪ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাঁচ দিনের ব্যবধানে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদর রক্ষা বাঁধে আবারো ধস দেখা দিয়েছে। এবার বাঁধের ৪০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

নির্মাণ কাজে ‌ত্রুটির কারণে এই ধস হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

বাধ তদারকির দায়িত্বে নিয়োজিত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেকশন অফিসার ইউনুছ আলী জানান, চৌহালী উপজেলা সদর রক্ষায় ৩২ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৭১৫ মিটার নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মানকাজ শেষ হয়।

তিনি জানান, বর্তমানে নদীতে পানি কমতে শুরু করায় প্রচণ্ড স্রোতে ঘূর্নাবর্তের সৃষ্টি হলে বুধবার দুপুরে বাঁধের খাসকাউলিয়া বিআরসি-৭ নং সাইটের ৪০ মিটার লম্বা ও ১ মিটার প্রস্থ এলাকা জুড়ে ধস নামে। ঘটনার পর থেকে ধস ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ জানান, ‘যমুনা গতি-প্রকৃতি নির্ণয় করা খুব কঠিন। আমরা সজাগ দৃষ্টি রাখার পরও বাঁধে ধস দেখা দিচ্ছে।’

প্রসঙ্গত, এর আগেও গত ৩০ জুন একই বাঁধের ৯০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২২৫৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন