কুষ্টিয়া আ.লীগের দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
|
 |
 |
 |
|
Thu 5 Jul 2012 4:24 AM BdST
|
কুষ্টিয়া, ৪ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে। স্থানীয় বিএনপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেয়।
এ উপলক্ষে বুধবার বিকেলে কুষ্টিয়া সদর থানার আলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলামপুরের বালিয়াপাড়া স্কুলমাঠে এক জনসভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা জিয়াউর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম-সম্পাদক এম এ শামীম আরজু, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশিরুল ইসলাম চাঁদ, যুগ্ম-সম্পাদক এসএম ওমর, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অধ্যাপক মাহাবুব আলম বিশুসহ বিএনপি এবং আর সহযোগী সংগঠনের নেতারা।
জনসভা শেষে আওয়ামী লীগ নেতা আবদুল আলীম ও জহুরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী অধ্যক্ষ সোহরাব উদ্দিনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২২১৯ ঘ.
|
|
|
|